News রাখাইন সংঘাতের আগুনে কাঁপছে টেকনাফ সীমান্ত!

রাখাইন সংঘাতের আগুনে কাঁপছে টেকনাফ সীমান্ত!

সোশ্যাল শেয়ার

মিয়ানমারের রাখাইন রাজ্যে সশস্ত্র গোষ্ঠীগুলোর মধ্যে তীব্র সংঘাত এখন সরাসরি আঘাত হানছে বাংলাদেশের সীমান্তে। আরাকান আর্মির সঙ্গে আরসা, আরএসও এবং নবী হোসেন গ্রুপের রক্তক্ষয়ী লড়াইয়ের জেরে বাড়ছে বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টা। ড্রোন হামলা ও ভারী অস্ত্রের গোলাবর্ষণ থেকে প্রাণ বাঁচাতে মিয়ানমারের নাগরিকরা সীমান্তের দিকে ছুটছে।

রোববার, ১১ জানুয়ারি, টেকনাফের হোয়াইক্যং সীমান্ত দিয়ে অবৈধভাবে প্রবেশের সময় ৫৩ জনকে আটক করেছে পুলিশ। আটককৃতরা মিয়ানমারের নাগরিক এবং সেখানকার সশস্ত্র বাহিনীর সদস্য বলে জানা গেছে। তাদের দাবি, আরাকান আর্মির প্রবল আক্রমণের মুখে টিকতে না পেরে তারা নাফ নদী পাড়ি দিয়ে বাংলাদেশে আশ্রয় নিতে বাধ্য হয়েছে। এই সংঘাতের প্রভাব পড়ছে টেকনাফ সীমান্তের সাধারণ মানুষের জীবনযাত্রায়।

আজ সীমান্ত এলাকা থেকে ছোড়া গুলিতে এক বাংলাদেশি শিশু গুলিবিদ্ধ হয়েছে। ঘটনার প্রতিবাদে স্থানীয়রা সড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করেছেন। হোয়াইক্যং পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই খোকন কান্তি রুদ্র জানান, আটককৃতদের পরিচয় যাচাই-বাছাই চলছে এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী আইনি ব্যবস্থা নেওয়া হবে। সীমান্তে নিরাপত্তা জোরদার করা হয়েছে।

সোশ্যাল শেয়ার