আইন-আদালত ইসলামী ব্যাংক ইসলাম নয়, সংসদে বিস্ফোরক মন্তব্য

ইসলামী ব্যাংক ইসলাম নয়, সংসদে বিস্ফোরক মন্তব্য

সোশ্যাল শেয়ার

ব্যাংক দখল নিয়ে নতুন বিতর্ক, যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

ইসলামী ব্যাংককে ঘিরে জাতীয় সংসদে তীব্র বিতর্কের সৃষ্টি হয়েছে। সংসদে আলোচনায় স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, ইসলামী ব্যাংক ইসলাম নয়, কোনো রাজনৈতিক দলও ইসলাম নয়। একই সঙ্গে তিনি মন্তব্য করেন, একসময় দখল করা ব্যাংক বেদখল হয়ে যাওয়ার যন্ত্রণা কেউ কেউ অনুভব করছেন।

আলোচনায় তিনি ইসলামী ব্যাংকের বিভিন্ন অনিয়মের অভিযোগ তুলে ধরেন। তাঁর দাবি, ব্যাংকটিতে নিয়মবহির্ভূতভাবে হাজারো কর্মীকে চাকরিচ্যুত করা হয়েছে, আবার হাজারো নতুন নিয়োগ ও পদোন্নতিও দেওয়া হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী আরও জানান, ব্যাংক থেকে দেওয়া বড় অঙ্কের কিছু ঋণ এবং অন্যান্য আর্থিক অনিয়মের অভিযোগ তদন্ত করা হবে। অর্থ পাচারের অভিযোগগুলোরও তদন্তের দাবি জানান তিনি।

অন্যদিকে বিরোধী পক্ষের অভিযোগ, অতীতে ব্যাংক থেকে বিপুল পরিমাণ অর্থ সরিয়ে নেওয়া হয়েছে এবং বর্তমানে ব্যাংকের ব্যবস্থাপনায় বিতর্কিত হস্তক্ষেপ চলছে। এদিকে বৈধ শেয়ারধারীদের মালিকানা নিশ্চিত করার আশ্বাস দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী।

সোশ্যাল শেয়ার