আন্তর্জাতিক দিদি বদলে গেছেন—বিদ্রোহের কারণ জানালেন শতাব্দী

দিদি বদলে গেছেন—বিদ্রোহের কারণ জানালেন শতাব্দী

সোশ্যাল শেয়ার

তৃণমূলে বিদ্রোহ—২০ এমপির দাবি জানালেন শতাব্দী রায়

ভারতের পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেসে দেখা দিয়েছে নতুন করে বিদ্রোহ। দলের লোকসভা সদস্য শতাব্দী রায় দাবি করেছেন, তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগের মতো আর আগের অবস্থায় নেই। এই পরিবর্তন মেনে নিতে না পেরেই একাধিক এমপি বিদ্রোহের পথে গেছেন।

তার দাবি অনুযায়ী, বর্তমানে প্রায় ২০ জন সংসদ সদস্য দল থেকে আলাদা অবস্থান নিয়েছেন এবং তারা বিজেপি নেতৃত্বাধীন জোটকে সমর্থন জানিয়েছেন। শতাব্দী রায় আরও অভিযোগ করেন, দলের ভেতরে যোগাযোগের ঘাটতি, সিদ্ধান্ত গ্রহণে সীমিত অংশগ্রহণ এবং শীর্ষ নেতৃত্বের সঙ্গে দূরত্বই এই সংকটের মূল কারণ।

তবে তিনি স্পষ্ট করে জানান, আপাতত বিজেপিতে যোগদানের কোনো পরিকল্পনা নেই। এটি মূলত একটি প্রতীকী প্রতিবাদ এবং আলাদা রাজনৈতিক অবস্থান। এই ঘটনায় পশ্চিমবঙ্গের রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোড়ন তৈরি হয়েছে।

সোশ্যাল শেয়ার