আন্তর্জাতিক বিশ্বকাপে ইতিহাসের নতুন অধ্যায়, তিন দেশে তিন উদ্বোধন

বিশ্বকাপে ইতিহাসের নতুন অধ্যায়, তিন দেশে তিন উদ্বোধন

সোশ্যাল শেয়ার

প্রথমবার তিন উদ্বোধনী অনুষ্ঠান, বিশ্বকাপে নতুন ইতিহাস

ফুটবল বিশ্বকাপের ইতিহাসে এবারই প্রথম দেখা যাচ্ছে এক ব্যতিক্রমী আয়োজন। প্রথমবারের মতো তিনটি দেশে অনুষ্ঠিত হচ্ছে বিশ্বকাপ, আর সেই সঙ্গে থাকছে তিনটি পৃথক উদ্বোধনী অনুষ্ঠান। বাংলাদেশ সময় আজ রাত ১১টায় মেক্সিকো সিটিতে শুরু হবে প্রথম উদ্বোধনী অনুষ্ঠান। সেখানে মঞ্চ মাতাবেন বিশ্বখ্যাত সংগীতশিল্পী শাকিরা। তার সঙ্গে থাকবেন আরও অনেক জনপ্রিয় শিল্পী। এরপর কানাডার টরন্টোতে হবে দ্বিতীয় উদ্বোধনী অনুষ্ঠান। সেখানে অংশ নেবেন নোরা ফাতেহিসহ একঝাঁক তারকা।

সবশেষে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে অনুষ্ঠিত হবে তৃতীয় উদ্বোধনী অনুষ্ঠান। সেখানে থাকছে দৃষ্টিনন্দন আলোকসজ্জা, গল্পভিত্তিক উপস্থাপনা এবং বিশ্বখ্যাত সংগীতশিল্পীদের পরিবেশনা। আয়োজকদের ভাষ্য, তিনটি অনুষ্ঠানের ধরন আলাদা হলেও মূল বার্তা এক—ফুটবল মানুষকে একসূত্রে বাঁধে। সব মিলিয়ে বিশ্বকাপের ৯৬ বছরের ইতিহাসে এবারই দেখা যাচ্ছে সবচেয়ে ব্যতিক্রমী ও রঙিন উদ্বোধনী আয়োজন।

সোশ্যাল শেয়ার