আন্তর্জাতিক চুক্তির নথি পেল না ইসরায়েল, বাড়ছে নতুন প্রশ্ন

চুক্তির নথি পেল না ইসরায়েল, বাড়ছে নতুন প্রশ্ন

সোশ্যাল শেয়ার

চুক্তির নথি পেল না ইসরায়েল, বাড়ছে নতুন প্রশ্ন

ইরানকে ঘিরে নতুন সমঝোতা চুক্তিতে বিশ্ববাজারে উচ্ছ্বাসের দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। জি-সাত সম্মেলনে তিনি বলেছেন, এটি অত্যন্ত শক্তিশালী একটি চুক্তি এবং এর ইতিবাচক প্রভাব ইতোমধ্যেই আন্তর্জাতিক বাজারে পড়তে শুরু করেছে।

ট্রাম্পের আশা, আগামী এক থেকে দুই দিনের মধ্যেই হরমুজ প্রণালি পুরোপুরি উন্মুক্ত হবে, যা বৈশ্বিক জ্বালানি সরবরাহ ও বাণিজ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। অন্যদিকে, চুক্তির পূর্ণাঙ্গ নথি দেখতে চেয়েও তা পায়নি ইসরায়েল—এমন দাবি আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদনে উঠে এসেছে। যদিও যুক্তরাষ্ট্র বলছে, পুরো প্রক্রিয়াজুড়েই তারা ইসরায়েলের সঙ্গে ঘনিষ্ঠ সমন্বয় বজায় রেখেছে। এদিকে ইরানের পুনর্গঠনে যুক্তরাষ্ট্র তিনশ বিলিয়ন ডলার দেবে—এমন খবরও সরাসরি নাকচ করেছেন ট্রাম্প। তার ভাষায়, যুক্তরাষ্ট্র একটি সেন্টও দিচ্ছে না।

সোশ্যাল শেয়ার