বিশ্বকাপের প্রথম ম্যাচেই নিজের জাদু দেখালেন লিওনেল মেসি। আলজেরিয়ার বিপক্ষে একাই তিন গোল করে আর্জেন্টিনাকে এনে দিলেন তিন-শূন্য গোলের দাপুটে জয়। তবে জয়ের আনন্দের মধ্যেও চোখের জল ফেলতে দেখা যায় আর্জেন্টাইন অধিনায়ককে।
ম্যাচ শেষে মেসি জানান, এই আবেগের সঙ্গে ফুটবলের কোনো সম্পর্ক নেই। ব্যক্তিগত জীবনের কিছু কঠিন ও জটিল সময়ের মধ্য দিয়ে যাচ্ছেন তিনি। তবে সতীর্থদের সমর্থন তাকে শক্তি জুগিয়েছে বলেও জানান এই মহাতারকা।
এদিকে গ্যালারিতে বসে স্বামীর ঐতিহাসিক পারফরম্যান্স দেখেছেন স্ত্রী আন্তোনেলা ও তাদের তিন সন্তান। ম্যাচ শেষে সামাজিক যোগাযোগমাধ্যমে আন্তোনেলার আবেগঘন বার্তা—সবসময় তোমার সঙ্গে আছি, তুমি অবিশ্বাস্য। হ্যাটট্রিক, চোখের জল আর ভালোবাসার বার্তায় বিশ্বকাপের শুরুতেই নতুন করে আলোচনার কেন্দ্রে লিওনেল মেসি।