বাংলাদেশে ১১০ কোটি ডলার— সহায়তার ঘোষণা বিশ্বব্যাংকের

বাংলাদেশে ১১০ কোটি ডলার— সহায়তার ঘোষণা বিশ্বব্যাংকের। খাদ্য নিরাপত্তা, কৃষি, জীবিকা সুরক্ষা এবং জরুরি সেবা সচল রাখতে প্রায় একশ দশ কোটি ডলার সহায়তার অনুমোদন দিয়েছে বিশ্বব্যাংক। এই অর্থের মধ্যে ত্রিশ কোটি ডলার ব্যয় করা হবে আমন ও বোরো মৌসুমের জন্য প্রয়োজনীয় সার আমদানিতে। এর মাধ্যমে প্রায় ছয় লাখ টন গুরুত্বপূর্ণ সার আমদানি করা হবে, যা […]

হরমুজে ক্ষেপণাস্ত্র হামলা— ফের যুদ্ধের শঙ্কা

মধ্যপ্রাচ্যে আবারও বাড়ছে যুদ্ধের আশঙ্কা। হরমুজ প্রণালিতে একটি তেলবাহী ট্যাংকারে ক্ষেপণাস্ত্রের আঘাতের ঘটনা নতুন করে উত্তেজনা ছড়িয়েছে। ব্রিটেনের সামুদ্রিক নিরাপত্তা সংস্থা জানিয়েছে, হামলায় জাহাজটির নিয়ন্ত্রণ কক্ষ ক্ষতিগ্রস্ত হলেও সব নাবিক নিরাপদ রয়েছেন। ঘটনার পর ওই অঞ্চলে নিরাপত্তা হুমকির মাত্রাও বাড়ানো হয়েছে। এই হামলা ঘটেছে যুক্তরাষ্ট্র ও ইরানের অন্তর্বর্তীকালীন শান্তি চুক্তি নিয়ে পাল্টাপাল্টি অভিযোগের মধ্যেই। ওয়াশিংটনের […]

গোল বাতিলের পরও— যেভাবে উঠতে পারে ইরান

বিশ্বকাপে শেষ মুহূর্তের এক সিদ্ধান্তে জয়ের আনন্দ হারিয়েছে ইরান। মিসরের বিপক্ষে অতিরিক্ত সময়ে করা গোলটি চিত্রসহ প্রযুক্তির সহায়তায় অফসাইড ধরা পড়ায় বাতিল হয়। ফলে এক-এক গোলে ড্র করে নকআউট নিশ্চিত করার সুযোগ হাতছাড়া করে এশিয়ার দলটি। তিন ম্যাচে তিন পয়েন্ট নিয়ে নিজেদের গ্রুপে তৃতীয় স্থানে শেষ করেছে ইরান। তবে আশা এখনো শেষ হয়ে যায়নি। নতুন […]

উদ্বেগ বাড়ছে— হামে মৃত্যু বেড়ে দাঁড়াল ৭০৮

দেশে হামের প্রাদুর্ভাব থামছেই না। গত চব্বিশ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ছয় শিশুর মৃত্যু হয়েছে। তবে এই সময়ে নিশ্চিত হামে কারও মৃত্যুর তথ্য পাওয়া যায়নি। স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ প্রতিবেদনে জানানো হয়েছে, গত পনেরো মার্চ থেকে এখন পর্যন্ত হাম ও হামের উপসর্গে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে সাতশ আট। এর মধ্যে নিশ্চিত হামে মারা গেছে […]

মালয়েশিয়া-চীন সফর— যা বললেন প্রধানমন্ত্রী

মালয়েশিয়া ও চীন সফর নিয়ে জাতীয় সংসদে গুরুত্বপূর্ণ বক্তব্য দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, দেশের মানুষ সরকারের ওপর যে দায়িত্ব দিয়েছে, সেই দায়িত্ব থেকেই তিনি দেশের ও দেশের মানুষের স্বার্থ রক্ষার চেষ্টা করেছেন। প্রধানমন্ত্রী জানান, তাঁদের রাজনৈতিক দর্শন ‘বাংলাদেশ প্রথম’। সেই নীতির আলোকে বিদেশ সফরের প্রতিটি আলোচনায় বাংলাদেশের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়েছে। তিনি […]

বেইজিংয়ে কূটনৈতিক সাফল্য, ১৫ সমঝোতায় একমত দুই দেশ

বেইজিংয়ে বাংলাদেশ ও চীনের মধ্যে সম্পর্কের নতুন অধ্যায়। দুই দেশের প্রধানমন্ত্রীর বৈঠকে সই হয়েছে দুটি চুক্তি এবং ১৩টি সমঝোতা স্মারক। বৃহস্পতিবার বিকেলে চীনের ঐতিহাসিক গণমহলে প্রধানমন্ত্রী তারেক রহমানকে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানান চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং। লালগালিচা সংবর্ধনা, সশস্ত্র সালাম এবং জাতীয় সংগীতের মধ্য দিয়ে সম্পন্ন হয় রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতা। পরে দুই নেতার দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়। […]

দীর্ঘ অপেক্ষার অবসান, জাতীয় দলে ফিরেই কাঁদলেন নেইমার

পেলের রেকর্ড ভেঙে ইতিহাস গড়া নেইমার আবারও শিরোনামে। প্রায় ৯৮১ দিন পর ব্রাজিলের জার্সিতে মাঠে ফিরেই আবেগে ভেসে গেলেন এই তারকা ফুটবলার। স্কটল্যান্ডের বিপক্ষে তিন-শূন্য গোলের জয়ের ম্যাচে দ্বিতীয়ার্ধে বদলি হিসেবে মাঠে নামেন নেইমার। দীর্ঘদিন জাতীয় দলের বাইরে থাকার পর মাঠে ফিরে নিজের আবেগ ধরে রাখতে পারেননি তিনি। ম্যাচ শেষে জানান, ড্রেসিংরুমে একা বসে কেঁদেছেন। […]

মেসি প্রশ্নে ক্ষুব্ধ রোনালদো, বললেন অর্থহীন বিতর্ক

দুই দশকেরও বেশি সময় ধরে ফুটবল বিশ্বের সবচেয়ে বড় বিতর্ক—মেসি না রোনালদো। এবার সেই বিতর্কে নতুন মাত্রা যোগ করেছে একটি আন্তর্জাতিক গবেষণা। সিঙ্গাপুরের একটি বিশ্ববিদ্যালয়ের গবেষণায় ২৬ দেশের ১০ হাজার ৬৬১ জন মানুষের মতামত বিশ্লেষণ করে দেখা গেছে, উদারপন্থী চিন্তাধারার মানুষেরা তুলনামূলকভাবে লিওনেল মেসিকে বেশি পছন্দ করেন। অন্যদিকে রক্ষণশীলদের মধ্যে ক্রিশ্চিয়ানো রোনালদোর জনপ্রিয়তা বেশি। গবেষকদের […]

মেসির জন্য বিয়ের প্রস্তাব, কে এই শতবর্ষী নারী

মেসির রেকর্ড গড়া রাতেও আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিলেন অন্য একজন। তিনি ১০০ বছর বয়সী পউলিনে কানা, যিনি আর্জেন্টিনার জার্সি গায়ে ডালাসের গ্যালারিতে হাজির হয়ে মুহূর্তেই ভাইরাল হয়ে যান।হাতে ছিল একটি প্ল্যাকার্ড—‘আমার বয়স ১০০ বছর, আমি মেসির ভক্ত।’ সম্প্রচার ক্যামেরায় সেই দৃশ্য দেখানোর পর সামাজিক মাধ্যমে শুরু হয় ব্যাপক আলোচনা। পউলিনে কানা যুক্তরাষ্ট্রের ওহাইও অঙ্গরাজ্যের বাসিন্দা। তিনি […]

রেকর্ড তাপপ্রবাহ, ফ্রান্সে প্রাণ গেল ৪০ মানুষের

প্রচণ্ড তাপপ্রবাহে বিপর্যস্ত ফ্রান্স। গরম থেকে স্বস্তি পেতে নদী ও জলাশয়ে নামতে গিয়ে গত কয়েক দিনে অন্তত ৪০ জনের মৃত্যু হয়েছে। নিহতদের বেশিরভাগই অনিরাপদ ও তদারকিবিহীন স্থানে সাঁতার কাটতে গিয়েছিলেন। ফরাসি প্রধানমন্ত্রী সেবাস্তিয়ান লেকর্নু জানিয়েছেন, গত বৃহস্পতিবার থেকে শুরু হওয়া এই প্রাণহানির ঘটনায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন তরুণরা। এদিকে দেশটির আবহাওয়া সংস্থা জানিয়েছে, সোমবার রাত […]

বিশ্বকাপ বিক্রি করে দিয়েছেন ইনফান্তিনো, অভিযোগ লামের

ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ তুলেছেন ফিলিপ লাম। এক কলামে তিনি দাবি করেন, বিশ্বকাপকে কার্যত বিক্রি করে দেওয়া হয়েছে। এর ফলে ফুটবলের বিশ্বাসযোগ্যতা ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং সমর্থকদের মধ্যে বাড়ছে অস্বস্তি। টিকিটের উচ্চমূল্য, কৃত্রিম সংকট তৈরি করে অতিরিক্ত মুনাফার অভিযোগ এবং বিশ্বকাপ ঘন ঘন আয়োজনের প্রস্তাব নিয়েও প্রশ্ন তুলেছেন জার্মানির বিশ্বকাপজয়ী সাবেক অধিনায়ক। তার […]

মন্ত্রীদের অনুপস্থিতি নিয়ে ক্ষোভ, সংসদে কঠোর নির্দেশ স্পিকারের

সংসদ অধিবেশনের চেয়ে গুরুত্বপূর্ণ কোনো রাষ্ট্রীয় কাজ নেই বলে স্পষ্ট বার্তা দিয়েছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম। জাতীয় সংসদে গুরুত্বপূর্ণ আলোচনার সময় সংশ্লিষ্ট মন্ত্রীদের অনুপস্থিতি নিয়ে ক্ষোভ প্রকাশ করেন বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। তিনি বলেন, সংসদ সদস্যদের উত্থাপিত সমস্যা ও দাবি সরাসরি শুনতে মন্ত্রীদের উপস্থিত থাকা জরুরি। এর জবাবে স্পিকার বলেন, সব রাষ্ট্রীয় […]