জাতীয় মালয়েশিয়া-চীন সফর— যা বললেন প্রধানমন্ত্রী

মালয়েশিয়া-চীন সফর— যা বললেন প্রধানমন্ত্রী

সোশ্যাল শেয়ার

দেশের স্বার্থ নিয়েই কথা বলেছি— প্রধানমন্ত্রীর ঘোষণা

মালয়েশিয়া ও চীন সফর নিয়ে জাতীয় সংসদে গুরুত্বপূর্ণ বক্তব্য দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, দেশের মানুষ সরকারের ওপর যে দায়িত্ব দিয়েছে, সেই দায়িত্ব থেকেই তিনি দেশের ও দেশের মানুষের স্বার্থ রক্ষার চেষ্টা করেছেন।

প্রধানমন্ত্রী জানান, তাঁদের রাজনৈতিক দর্শন ‘বাংলাদেশ প্রথম’। সেই নীতির আলোকে বিদেশ সফরের প্রতিটি আলোচনায় বাংলাদেশের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়েছে। তিনি আরও বলেন, এই সফরে যদি কোনো অর্জন হয়ে থাকে, সেটি ব্যক্তিগত নয়, পুরো বাংলাদেশের অর্জন। আর দেশের মানুষের জন্য যদি কোনো সুফল আসে, সেটিও দেশের মানুষের প্রাপ্য।

সংসদের পক্ষ থেকে সফরের জন্য ধন্যবাদ জানানো হলে প্রধানমন্ত্রী সরকারি ও বিরোধী দলের সব সদস্যকে কৃতজ্ঞতা জানান। বিশেষভাবে বিরোধীদলীয় নেতাকেও ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, দেশের মানুষের স্বার্থে কাজ করতে তাঁকেও উৎসাহ দেওয়া হয়েছে। এর আগে প্রধানমন্ত্রীর মালয়েশিয়া ও চীন সফরের সাফল্যের জন্য সংসদে ধন্যবাদ প্রস্তাব সর্বসম্মতিক্রমে গৃহীত হয়।

সোশ্যাল শেয়ার