আন্তর্জাতিক অবসর নয় এখনই, দেশে ফেরার বার্তা শেখ হাসিনার

অবসর নয় এখনই, দেশে ফেরার বার্তা শেখ হাসিনার

সোশ্যাল শেয়ার

অবসরে যাচ্ছেন না শেখ হাসিনা, দিলেন নতুন বার্তা

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা জানিয়েছেন, রাজনীতি থেকে অবসরের যে ভাবনা একসময় করেছিলেন, বর্তমান পরিস্থিতিতে সেই সিদ্ধান্ত আর বহাল নেই। নয়াদিল্লিতে দেওয়া এক সাক্ষাৎকারে আওয়ামী লীগ সভানেত্রী বলেন, দেশের মানুষ ও দলীয় নেতা-কর্মীরা কঠিন সময় পার করছেন। তাই তাদের ছেড়ে বিশ্রামে যাওয়ার প্রশ্নই আসে না।

তিনি জানান, ব্যক্তিগতভাবে নতুন নেতৃত্ব দেখতে চাইলেও এখন দেশের পরিস্থিতি স্বাভাবিক নয়। গণতন্ত্র, আইনের শাসন এবং মানুষের অধিকার রক্ষার দায়িত্ব থেকেই তিনি সক্রিয় থাকার সিদ্ধান্ত নিয়েছেন। শেখ হাসিনা আরও বলেন, তিনি ক্ষমতা চান না, তবে জনগণের প্রতি নিজের দায়িত্ব অস্বীকার করতে পারেন না। দেশের মানুষের নিরাপত্তা, উন্নয়ন এবং গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত হওয়ার পরই অবসরের কথা ভাববেন।

দলীয় নেতৃত্ব প্রসঙ্গে তিনি বলেন, আওয়ামী লীগ কোনো পারিবারিক সম্পত্তি নয়। কাউন্সিলের মাধ্যমে যোগ্যতা, ত্যাগ ও আদর্শের ভিত্তিতেই নেতৃত্ব নির্ধারিত হবে। এদিকে দেশে ফেরার বিষয়ে শেখ হাসিনা বলেন, জনগণের শক্তিকে সঙ্গে নিয়েই তিনি বাংলাদেশে ফিরবেন এবং গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করবেন। সূত্র: ইত্তেফাক, এই সময়

সোশ্যাল শেয়ার