জাতীয় এইচএসসির প্রথম দিন, অনুপস্থিত ২৪,৭৮৪, বহিষ্কার ৭

এইচএসসির প্রথম দিন, অনুপস্থিত ২৪,৭৮৪, বহিষ্কার ৭

সোশ্যাল শেয়ার

এইচএসসির প্রথম দিন, অনুপস্থিত ২৪,৭৮৪, বহিষ্কার ৭

সকাল দশটা থেকে দুপুর একটা পর্যন্ত বাংলা প্রথমপত্রের মাধ্যমে শুরু হয়েছে চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষা। আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির তথ্য অনুযায়ী, প্রথম দিনে মোট ২৪ হাজার ৭৮৪ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নেননি। আর অসদুপায়ের দায়ে ৭ জন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।

নয়টি সাধারণ শিক্ষা বোর্ডে বাংলা প্রথমপত্র পরীক্ষায় অংশ নেওয়ার কথা ছিল ৮ লাখ ৫৬ হাজার ৯৭ জনের। এর মধ্যে পরীক্ষা দিয়েছেন ৮ লাখ ৩৮ হাজার ৮৬৪ জন। অনুপস্থিত ছিলেন ১৭ হাজার ২৩৩ জন, যা মোট পরীক্ষার্থীর ২ দশমিক শূন্য ১ শতাংশ। এদিকে মাদ্রাসা শিক্ষা বোর্ডে অনুপস্থিত ছিলেন ৪ হাজার ৪৭৮ জন, আর কারিগরি শিক্ষা বোর্ডে ৩ হাজার ৭৩ জন। এবার ৯ হাজার ৪৩৯টি শিক্ষাপ্রতিষ্ঠানের ২ হাজার ৬৯৭টি কেন্দ্রে মোট ১২ লাখ ৭০ হাজার ৫৮৩ জন পরীক্ষার্থীর অংশ নেওয়ার কথা রয়েছে।

সোশ্যাল শেয়ার