News কালো টাকা নিয়ে ভুল ব্যাখ্যা? সরকার পুনর্বিবেচনায়ও প্রস্তুত

কালো টাকা নিয়ে ভুল ব্যাখ্যা? সরকার পুনর্বিবেচনায়ও প্রস্তুত

সোশ্যাল শেয়ার

কালো টাকা সাদা করার সুযোগ নেই

প্রস্তাবিত ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে প্রচলিত অর্থে কালো টাকা সাদা করার কোনো সুযোগ রাখা হয়নি বলে জানিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান আব্দুর রহমান খান। রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে বাজেট-পরবর্তী সংবাদ সম্মেলনে তিনি বলেন, জমি ও ফ্ল্যাটের প্রকৃত লেনদেনমূল্য গোপন করার কারণে দীর্ঘদিন ধরে কর-সংক্রান্ত জটিলতা তৈরি হয়েছে। সেই জটিলতা কমাতে সীমিত কর-সুবিধার প্রস্তাব করা হয়েছে, যা নিয়ে ভুল ব্যাখ্যা ছড়িয়েছে।

তিনি জানান, প্রকৃত লেনদেন ব্যাংকিং মাধ্যমে সম্পন্ন হওয়ার প্রমাণ এবং প্রয়োজনীয় দলিল উপস্থাপন করে নিয়মিত কর পরিশোধের সুযোগ আগেই ছিল। এবার স্বপ্রণোদিতভাবে প্রকৃত লেনদেনমূল্য ঘোষণা করলে নির্ধারিত অতিরিক্ত কর দিয়ে বিষয়টির নিষ্পত্তির সুযোগ রাখা হয়েছে। তবে এ ধরনের বিধান নিয়ে আপত্তি থাকলে সরকার বিষয়টি পুনর্বিবেচনা করতে প্রস্তুত বলেও ইঙ্গিত দেন এনবিআর চেয়ারম্যান।

এদিকে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, জমির মৌজা মূল্য বাস্তব বাজারমূল্যের তুলনায় কম হওয়ায় এ ধরনের জটিলতা তৈরি হচ্ছে। বাজারমূল্যের সঙ্গে সামঞ্জস্য রেখে মৌজা মূল্য হালনাগাদের উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানান তিনি।

সোশ্যাল শেয়ার