আন্তর্জাতিক খামেনি হত্যার প্রতিশোধের ঘোষণা, ১৩ নেতার ছবি প্রকাশ

খামেনি হত্যার প্রতিশোধের ঘোষণা, ১৩ নেতার ছবি প্রকাশ

সোশ্যাল শেয়ার

প্রতিশোধের বার্তা দিল তেহরান, আলোচনায় ১৩ বিদেশি নেতা

মধ্যপ্রাচ্যের উত্তেজনার মধ্যে নতুন করে আলোচনায় ইরান। প্রয়াত সর্বোচ্চ নেতা আলী খামেনির হত্যাকাণ্ডের প্রতিশোধের অঙ্গীকারের পর দেশটির প্রভাবশালী গণমাধ্যম হামশাহরি অনলাইনে ১৩ জন বিদেশি নেতার ছবি প্রকাশ করেছে। প্রতিবেদন অনুযায়ী, ইরানের বর্তমান সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি বলেছেন, প্রতিশোধ জাতির ইচ্ছা এবং তা বাস্তবায়ন করা হবে। যদিও তিনি কোনো ব্যক্তির নাম উল্লেখ করেননি, তবে তাঁর বক্তব্য প্রকাশের পরই হামশাহরির অনলাইন সংস্করণে একটি তথ্যচিত্র প্রকাশ করা হয়।

সেখানে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু, যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও, প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ, ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল মাখোঁ, ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি এবং জার্মানির চ্যান্সেলর ফ্রিডরিশ ম্যার্ৎসের ছবি রয়েছে। তবে এই তালিকাটি ইরানের রাষ্ট্রীয়ভাবে অনুমোদিত কি না, তা এখনো নিশ্চিত নয়। এটি শুধু অনলাইন সংস্করণে প্রকাশিত হয়েছে; পত্রিকার মুদ্রিত সংস্করণে তা রাখা হয়নি।

সোশ্যাল শেয়ার