জাতীয় টানা বৃষ্টিতে বিপর্যস্ত কক্সবাজার, মৃত্যু ১১, প্লাবিত ১০ উপজেলা

টানা বৃষ্টিতে বিপর্যস্ত কক্সবাজার, মৃত্যু ১১, প্লাবিত ১০ উপজেলা

সোশ্যাল শেয়ার

কক্সবাজারে ভয়াবহ বৃষ্টি, পাহাড়ধস, প্লাবনে চরম দুর্ভোগ

টানা ভারী বৃষ্টি, পাহাড়ি ঢল ও জোয়ারের পানিতে কক্সবাজারের ১০টি উপজেলার অন্তত ২৫টি ইউনিয়ন প্লাবিত হয়েছে। ঘরবাড়ি ও সড়কে পানি ওঠায় হাজারো মানুষ পানিবন্দী হয়ে পড়েছেন। এরই মধ্যে কক্সবাজার সদর উপজেলার দরিয়ানগরে পাহাড়ধসে নাছিমা আক্তার নামে এক নারীর মৃত্যু হয়েছে। এতে গত তিন দিনে জেলায় পাহাড়ধসে প্রাণহানির সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১১ জনে।

অন্যদিকে টানা পাঁচ দিন ধরে বন্ধ রয়েছে টেকনাফ-সেন্টমার্টিন নৌপথ। এতে দ্বীপে নিত্যপ্রয়োজনীয় পণ্যের সংকট দেখা দিয়েছে, আর টেকনাফে আটকা পড়েছেন শতাধিক যাত্রী। টেকনাফের বিভিন্ন এলাকায় প্রায় দুই হাজার ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। প্লাবিত হয়েছে রোহিঙ্গা আশ্রয়শিবিরের শত শত আশ্রয়ঘরও। আবহাওয়া দপ্তর জানিয়েছে, সক্রিয় মৌসুমি বায়ু ও সাগরের নিম্নচাপের প্রভাবে আগামী তিন দিনও ভারী বৃষ্টি অব্যাহত থাকতে পারে। প্রশাসন পাহাড়ধসের ঝুঁকিতে থাকা মানুষকে দ্রুত নিরাপদ আশ্রয়ে সরে যাওয়ার আহ্বান জানিয়েছে।

সোশ্যাল শেয়ার