News দাম কমার তালিকায় কী আছে? বাড়ছে যেসব পণ্যের মূল্য

দাম কমার তালিকায় কী আছে? বাড়ছে যেসব পণ্যের মূল্য

সোশ্যাল শেয়ার

বাজেটের নতুন বার্তা, কারও স্বস্তি, কারও বাড়তি খরচ

নতুন বাজেটে একদিকে স্বস্তির খবর, অন্যদিকে কিছু পণ্যে বাড়তে পারে খরচ। অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর প্রস্তাবিত ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে ধান, চাল, গম, আলু, মাছ, পেঁয়াজ, রসুন, আদা, লবণ, চিনি ও ভোজ্যতেলসহ বহু নিত্যপণ্যের ওপর উৎসে কর কমানোর প্রস্তাব করা হয়েছে। এতে এসব পণ্যের দাম কমার সুযোগ তৈরি হবে। এ ছাড়া শিশুখাদ্য, খেজুর, জিরা, দারুচিনি, স্বর্ণালংকার, বৈদ্যুতিক গাড়ি, ল্যাপটপ, কম্পিউটার, ওষুধের কাঁচামাল এবং কিডনি ডায়ালাইসিস সেবার খরচও কমতে পারে।

তবে সব খবর স্বস্তির নয়। বাজেটে সিগারেটের মূল্যস্তর বাড়ানোর প্রস্তাব করা হয়েছে। পাশাপাশি তেলচালিত গাড়ি, বিদেশি কাজুবাদাম, বিদেশি মধু, বিদেশি সুপারি, বিদেশি খাদ্যপণ্য, রড, টাইলস ও বিভিন্ন আমদানিনির্ভর পণ্যের দাম বাড়তে পারে। সব মিলিয়ে নতুন বাজেট সাধারণ মানুষের দৈনন্দিন খরচে বড় প্রভাব ফেলতে যাচ্ছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

সোশ্যাল শেয়ার