আন্তর্জাতিক পরাজয়ের পরও অনড় নচিকেতা, মমতার মধ্যেই দেখেন লেনিন

পরাজয়ের পরও অনড় নচিকেতা, মমতার মধ্যেই দেখেন লেনিন

সোশ্যাল শেয়ার

মমতার মধ্যেই লেনিন, নচিকেতার মন্তব্যে ঝড়

পশ্চিমবঙ্গের রাজনৈতিক পালাবদলের মধ্যেই বিস্ফোরক মন্তব্য করলেন জীবনমুখী গানের জনপ্রিয় শিল্পী নচিকেতা চক্রবর্তী। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘এখনো বলব, মমতার মধ্যেই লেনিনকে দেখেছি।’ রাজনৈতিক পরিবর্তন হলেও নিজের সেই মূল্যায়ন থেকে একচুলও সরে আসেননি বলেও জানান তিনি।

নচিকেতার মতে, মমতা বন্দ্যোপাধ্যায়ের লড়াকু মানসিকতা এবং গণআন্দোলনের প্রতি দায়বদ্ধতাই তাকে এমন তুলনা করতে উদ্বুদ্ধ করেছে। সমালোচকদেরও জবাব দিয়েছেন এই শিল্পী। তার মতে, ‘আমার চটি চাটার কোনো প্রমাণ নেই।’ তিনি দাবি করেন, কখনো ব্যক্তিগত সুবিধার জন্য ক্ষমতার কাছে মাথা নত করেননি।

অন্যদিকে, রাজনৈতিক মতভেদ থাকলেও বিজেপি নেতা দিলীপ ঘোষের সঙ্গে সুসম্পর্কের কথাও প্রকাশ করেন নচিকেতা। জানান, দিলীপ ঘোষ নিয়মিত তার খোঁজখবর নেন। নতুন সরকারের কাছে তার একমাত্র প্রত্যাশা—শিল্পীদের জন্য সম্মানজনক পরিবেশ এবং স্বাধীনভাবে কাজ করার সুযোগ।

সোশ্যাল শেয়ার