জাতীয় বাঙালিত্বের সনদ কারও কাছে নয়, তথ্যমন্ত্রীর কড়া মন্তব্য

বাঙালিত্বের সনদ কারও কাছে নয়, তথ্যমন্ত্রীর কড়া মন্তব্য

সোশ্যাল শেয়ার

সীমান্তের ওপার থেকে নয় স্বীকৃতি

বাংলাদেশি জাতীয়তাবাদকে দেশের সাংস্কৃতিক ও ঐতিহাসিক স্বকীয়তার মূল ভিত্তি হিসেবে উল্লেখ করে কঠোর মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন। রাজধানীর কাকরাইলে ‘দেশ পুনর্গঠনে স্বাক্ষরিত জুলাই সনদের বাস্তবায়ন’ শীর্ষক আলোচনা সভায় তিনি বলেন, বাংলাদেশের সাংস্কৃতিক পরিচয়ের পার্থক্যকে যারা আড়াল করতে চান, তারা হয় বোকা, না হয় সুদূরপ্রসারী দুরভিসন্ধি নিয়ে কাজ করছেন।

মন্ত্রী বলেন, বাঙালি পরিচয়ের জন্য সীমান্তের ওপারের কারও কাছ থেকে সনদ নেওয়ার প্রয়োজন নেই। পশ্চিমবঙ্গের সঙ্গে ভাষার মিল থাকলেও মনোজগৎ ও সংস্কৃতিতে ঐতিহাসিক পার্থক্য রয়েছে বলেও তিনি উল্লেখ করেন। তিনি দাবি করেন, বাংলাদেশি জাতীয়তাবাদের ভিত্তি গড়ে তুলেছিলেন শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। একই সঙ্গে ইতিহাস বিকৃতির সমালোচনা করে বলেন, ইতিহাসের সত্যকে আড়াল করার চেষ্টা কখনো স্থায়ী হয় না।

আঞ্চলিক কূটনীতি প্রসঙ্গে জহির উদ্দিন স্বপন বলেন, বাংলাদেশের জাতীয় স্বার্থ রক্ষায় জাতিসংঘ ও দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতাই হবে প্রধান ভিত্তি। এর বাইরে কৃত্রিম আঞ্চলিক বয়ান তৈরির যেকোনো প্রচেষ্টাকে সন্দেহের চোখে দেখা হবে বলেও সতর্ক করেন তিনি।

সোশ্যাল শেয়ার