বিশ্বকাপ ইতিহাসের সেরা ১০ কিংবদন্তি ফুটবলারের তালিকা প্রকাশ করেছে ব্রিটিশ সংবাদমাধ্যম। তালিকার শীর্ষে রয়েছেন ব্রাজিলের কিংবদন্তি পেলে। তিনটি বিশ্বকাপ জয়ের অনন্য রেকর্ডের কারণে তাকে রাখা হয়েছে এক নম্বরে।
দ্বিতীয় স্থানে আছেন আর্জেন্টিনার ডিয়েগো ম্যারাডোনা। ১৯৮৬ বিশ্বকাপে তার অবিশ্বাস্য নৈপুণ্য আজও ফুটবল ইতিহাসের অন্যতম সেরা অধ্যায় হিসেবে বিবেচিত। তৃতীয় স্থানে জায়গা পেয়েছেন ব্রাজিলের রোনালদো নাজারিও। আর আধুনিক ফুটবলের মহাতারকা লিওনেল মেসি রয়েছেন চতুর্থ স্থানে।
পঞ্চম স্থানে ফ্রাঞ্জ বেকেনবাওয়ার, ষষ্ঠে কিলিয়ান এমবাপ্পে, সপ্তমে জিনেদিন জিদান, অষ্টমে পাওলো রসি, নবমে কাফু এবং দশম স্থানে আছেন জিওফ হার্স্ট। তালিকা প্রকাশের পর ফুটবলপ্রেমীদের মধ্যে নতুন করে শুরু হয়েছে বিতর্ক—বিশ্বকাপ ইতিহাসের প্রকৃত সেরা কিংবদন্তি কে?