আন্তর্জাতিক মধ্যপ্রাচ্যে নতুন উত্তাপ, ইরানকে নিয়ে রুবিওর সতর্কতা

মধ্যপ্রাচ্যে নতুন উত্তাপ, ইরানকে নিয়ে রুবিওর সতর্কতা

সোশ্যাল শেয়ার

ইরান ইস্যুতে উত্তেজনা, কড়া অবস্থানে যুক্তরাষ্ট্র

ইরানকে নিয়ে আরও কঠোর অবস্থান নিয়েছে যুক্তরাষ্ট্র। ফিলিপাইনে অনুষ্ঠিত আঞ্চলিক সম্মেলনে বক্তব্য দিয়ে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেছেন, ইরানের ওপর যুক্তরাষ্ট্রের কোনো আস্থা নেই। তিনি হরমুজ প্রণালি নিয়ন্ত্রণ এবং সেখান দিয়ে চলাচলকারী জাহাজ থেকে অর্থ আদায়ের ইরানি দাবিও প্রত্যাখ্যান করেন।

রুবিওর বক্তব্যের বিশ্লেষণে রাজনৈতিক বিশ্লেষক পল মাসগ্রেভ বলেন, এই অবস্থান এমন সময়ে এসেছে, যখন কাতার ও পাকিস্তানসহ কয়েকটি দেশ দুই পক্ষের মধ্যে উত্তেজনা কমাতে মধ্যস্থতার চেষ্টা চালিয়ে যাচ্ছে। তার মতে, যুক্তরাষ্ট্র মনে করছে, নতুন কোনো সমঝোতা হলেও ইরান শেষ পর্যন্ত সেই চুক্তি মেনে চলবে—এমন নিশ্চয়তা নেই। ফলে চলমান কূটনৈতিক প্রচেষ্টা আরও জটিল হয়ে উঠতে পারে। বিশ্লেষকদের আশঙ্কা, উভয় পক্ষের কঠোর অবস্থান মধ্যপ্রাচ্যের সংকটকে আরও দীর্ঘায়িত করতে পারে এবং শান্তি আলোচনার পথ কঠিন হয়ে উঠতে পারে।

সোশ্যাল শেয়ার