News শহীদ ও আহতদের জন্য বরাদ্দ, মাসে সর্বোচ্চ ২০ হাজার

শহীদ ও আহতদের জন্য বরাদ্দ, মাসে সর্বোচ্চ ২০ হাজার

সোশ্যাল শেয়ার

শহীদ ও আহতদের জন্য বরাদ্দ, মাসে সর্বোচ্চ ২০ হাজার

জুলাই গণঅভ্যুত্থানের শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের জন্য বড় ঘোষণা দিয়েছে সরকার। ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে শহীদদের প্রতিটি পরিবারের জন্য মাসিক ২০ হাজার টাকা সম্মানি ভাতার প্রস্তাব করা হয়েছে।

একই সঙ্গে সবচেয়ে গুরুতর আহত ‘এ’ শ্রেণির যোদ্ধারাও মাসে ২০ হাজার টাকা পাবেন। ‘বি’ শ্রেণির আহতদের জন্য ১৫ হাজার টাকা এবং ‘সি’ শ্রেণির আহতদের জন্য ১০ হাজার টাকা মাসিক ভাতার প্রস্তাব রাখা হয়েছে। আজ জাতীয় সংসদে বাজেট উপস্থাপনকালে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এ ঘোষণা দেন।

শুধু ভাতাই নয়, গেজেটভুক্ত জুলাই যোদ্ধাদের জন্য বিশেষ করসুবিধার প্রস্তাবও করা হয়েছে। তাদের করমুক্ত আয়ের সীমা বাড়িয়ে ৫ লাখ ২৫ হাজার টাকা নির্ধারণের কথা বলা হয়েছে। সরকার বলছে, জুলাই গণঅভ্যুত্থানের ত্যাগ ও অবদানকে রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি দিতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।

সোশ্যাল শেয়ার