জাতীয় শূন্য পদে নিয়োগ দ্রুত শুরু—ঘোষণা প্রধানমন্ত্রীর

শূন্য পদে নিয়োগ দ্রুত শুরু—ঘোষণা প্রধানমন্ত্রীর

সোশ্যাল শেয়ার

অপেক্ষার অবসান—সরকারি নিয়োগ শুরু হতে যাচ্ছে

সরকারি শূন্য পদে নিয়োগ প্রক্রিয়া দ্রুত শুরু করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী। জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে তিনি জানান, দেশের বিভিন্ন দপ্তরে বিপুল সংখ্যক পদ শূন্য রয়েছে। এসব পদ দ্রুত পূরণের মাধ্যমে প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল করা হবে।

তিনি আরও বলেন, সরকার প্রায় পাঁচ লাখ সরকারি কর্মচারী নিয়োগের পরিকল্পনা নিয়েছে। এর মধ্যে জনপ্রশাসন মন্ত্রণালয়সহ বিভিন্ন দপ্তরে ইতিমধ্যে কয়েক হাজার পদে নিয়োগ কার্যক্রম চলছে। প্রধানমন্ত্রী জানান, শুধু প্রশাসনিক কার্যক্রম নয়, দেশের উন্নয়ন ও জনসেবা সহজ করতেই এই নিয়োগ প্রক্রিয়া দ্রুত বাস্তবায়ন করা হবে। এছাড়া তিনি বলেন, সরকারি ও বিরোধী দলের সংসদ সদস্যদের সমানভাবে উন্নয়ন কার্যক্রমে সহযোগিতা দেওয়া হচ্ছে এবং ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে।

সোশ্যাল শেয়ার