দীর্ঘ ১৭ বছর পর শিক্ষকদের জন্য আসছে স্বস্তির খবর। উৎসব ভাতা বাড়ানোর উদ্যোগ নিয়েছে সরকার। বিষয়টি জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, প্রায় ১৭ বছর ধরে শিক্ষকদের উৎসব ভাতা বাড়ানো হয়নি। চলতি বছরে এই ভাতা ১০ শতাংশ বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আসন্ন ঈদুল আজহার আগেই এটি বাস্তবায়নের চেষ্টা চলছে বলেও জানান তিনি।
এদিকে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ জানিয়েছেন, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের বেতন কাঠামো নিয়েও আলোচনা চলছে। শিক্ষার মানোন্নয়ন ও অবকাঠামো উন্নয়নেও গুরুত্ব দেওয়া হচ্ছে বলে জানান তিনি। সংশ্লিষ্টরা বলছেন, উৎসব ভাতা বৃদ্ধি এবং বেতন কাঠামো পুনর্বিন্যাস বাস্তবায়িত হলে শিক্ষকদের আর্থিক অবস্থার উন্নতি হবে। একই সঙ্গে শিক্ষকতায় আগ্রহও বাড়তে পারে বলে মনে করছেন তারা।