News ১৭ এপ্রিল হজ ফ্লাইট শুরু! উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

১৭ এপ্রিল হজ ফ্লাইট শুরু! উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

সোশ্যাল শেয়ার

হজ ফ্লাইটে প্রস্তুতি চূড়ান্ত! ১৭ এপ্রিল উদ্বোধন

চলতি বছরের হজযাত্রা নিয়ে বড় ঘোষণা— আগামী ১৭ এপ্রিল থেকেই শুরু হচ্ছে হজ ফ্লাইট। ওইদিন রাতেই এই কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার সচিবালয়ে হজ ব্যবস্থাপনা-সংক্রান্ত জাতীয় কমিটির সভা শেষে এ তথ্য জানিয়েছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন। সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী নিজেই।

ধর্মমন্ত্রী জানান, প্রধানমন্ত্রী ইতোমধ্যে স্পষ্ট নির্দেশ দিয়েছেন— হাজিদের খেদমতে কোনো ধরনের অবহেলা, অন্যায় বা অবিচার সহ্য করা হবে না। হাজিরা যেন সর্বোচ্চ সম্মান ও সেবা পান, সে বিষয়েও কড়া নির্দেশনা দেওয়া হয়েছে। এছাড়া প্রধানমন্ত্রী খুব শিগগিরই হজ ক্যাম্প পরিদর্শনে যাবেন বলেও জানানো হয়েছে। তবে জ্বালানি তেলের দাম বাড়ার কারণে হজ ফ্লাইট নিয়ে কিছুটা শঙ্কা থাকলেও, সরকার বলছে— কোনো জটিলতা হবে না। সব মিলিয়ে, প্রস্তুতির শেষ পর্যায়ে দাঁড়িয়ে হজযাত্রা— এখন শুধু আনুষ্ঠানিক শুরুর অপেক্ষা।

সোশ্যাল শেয়ার