News বৈশাখে রঙের মিছিল শেষ, প্ল্যাকার্ডে প্রতিবাদের ঢেউ

বৈশাখে রঙের মিছিল শেষ, প্ল্যাকার্ডে প্রতিবাদের ঢেউ

সোশ্যাল শেয়ার

চারুকলা থেকে শোভাযাত্রা, স্লোগানে বিশ্বরাজনীতি

উৎসব আর প্রতিবাদের মিশেলে শেষ হলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের বৈশাখী শোভাযাত্রা। সকাল ৯টা ৬ মিনিটে চারুকলা অনুষদের সামনে থেকে শুরু হওয়া এই শোভাযাত্রা ঘুরে আবার একই স্থানে এসে শেষ হয় সকাল ১০টা ৫ মিনিটে। উপাচার্যের নেতৃত্বে অংশ নেন মন্ত্রী, শিক্ষক-শিক্ষার্থীসহ সর্বস্তরের মানুষ।

তবে এবার শুধু রঙ আর আনন্দই নয়—প্ল্যাকার্ডে উঠে এসেছে সময়ের নানা বার্তা। ‘ফ্রি প্যালেস্টাইন’, ‘ইরানে মার্কিন যুদ্ধ বন্ধ করো’, ‘বাঁচাও সুন্দরবন’, ‘শিক্ষা বাণিজ্য বন্ধ কর’—এমন নানা স্লোগান নজর কাড়ে সবার।

শোভাযাত্রায় ছিল পাঁচটি প্রধান মোটিফ—মোরগ, হাতি, পায়রা, দোতারা ও ঘোড়া। যা শক্তি, শান্তি, সৃজনশীলতা আর গতিময়তার প্রতীক হিসেবে তুলে ধরা হয়। ঢোল-বাদ্য আর রঙিন শিল্পকর্মে পুরো আয়োজন হয়ে ওঠে প্রাণবন্ত। নববর্ষকে ঘিরে চারুকলায় চলছে সাংস্কৃতিক আয়োজনও—লোকসংগীত, নৃত্য আর যাত্রাপালায় মুখর ক্যাম্পাস। উৎসবের ভিড়েই শোনা গেল সময়ের কথা—বৈশাখ এবার শুধু আনন্দ নয়, বার্তারও।

সোশ্যাল শেয়ার