বিশ্ব সাংবাদিকতার অন্যতম মর্যাদাপূর্ণ পুলিৎজার পুরস্কার ২০২৬ সালের বিজয়ীদের নাম ঘোষণা করা হয়েছে। এবার সবচেয়ে আলোচনায় রয়টার্স—জিতেছে দুটি বড় বিভাগে পুরস্কার। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প-এর রাজনৈতিক প্রতিশোধমূলক কর্মকাণ্ড নিয়ে অনুসন্ধানী প্রতিবেদনের জন্য একটি পুরস্কার পায় সংস্থাটি।
এছাড়া সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষতিকর কৃত্রিম বুদ্ধিমত্তা ও প্রতারণামূলক বিজ্ঞাপন নিয়ে প্রতিবেদন করেও আরেকটি পুরস্কার জিতে নেয় রয়টার্স। অন্যদিকে, নিউইয়র্ক টাইমস জিতেছে তিনটি বিভাগে পুরস্কার—অনুসন্ধানী প্রতিবেদন, মতামতধর্মী লেখা এবং ব্রেকিং আলোকচিত্রে। ওয়াশিংটন পোস্ট পেয়েছে জনস্বার্থে কাজের জন্য বিশেষ স্বীকৃতি। এছাড়া আরও বিভিন্ন বিভাগে একাধিক গণমাধ্যম ও সাংবাদিক পেয়েছেন এই সম্মান। ১৯১৭ সাল থেকে দেওয়া হয়ে আসা এই পুরস্কারকে সাংবাদিকতার নোবেল বলেও ধরা হয়।