বাংলাদেশকে বিশ্বের সেরা শিক্ষা কেন্দ্রে পরিণত করার ঘোষণা দিয়েছেন শিক্ষা ও প্রাথমিক গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। রাজধানীর এক আলোচনায় তিনি বলেন— দেশের রয়েছে প্রয়োজনীয় সম্পদ, মেধা এবং পরিকল্পনা। এখন দরকার সমন্বিত উদ্যোগ। তিনি জানান, বাংলাদেশকে আন্তর্জাতিক মানের শিক্ষা কেন্দ্রে গড়ে তুলতে বিদেশি বিশ্ববিদ্যালয় ও চিকিৎসা শিক্ষাপ্রতিষ্ঠান আকর্ষণের কাজ চলছে।
মন্ত্রী আরও বলেন, একসময় বাংলাদেশ বিদেশি শিক্ষার্থীদের আকৃষ্ট করত— সেই অবস্থানে ফিরতে চায় সরকার। পাশাপাশি দেশের শিক্ষার্থীদের বিদেশে পড়াশোনা শেষে দেশে ফিরে কাজ করার প্রবণতা বাড়ানোর ওপরও জোর দেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয় ব্যবস্থাপনায় আর্থিক স্বচ্ছতা, বৃত্তি এবং ট্রাস্টভিত্তিক পরিচালনা নিয়েও পর্যালোচনা হবে বলে জানান তিনি। শিক্ষা খাতে দ্রুত সিদ্ধান্ত এবং নির্ধারিত সময়ের মধ্যে সংস্কার বাস্তবায়নের প্রতিশ্রুতি দিয়ে মন্ত্রী বলেন— সবার সম্মিলিত প্রচেষ্টাতেই সম্ভব এই লক্ষ্য অর্জন।