News পশ্চিমবঙ্গে পশু জবাইয়ে নিষেধাজ্ঞা, না মানলেই জেল!

পশ্চিমবঙ্গে পশু জবাইয়ে নিষেধাজ্ঞা, না মানলেই জেল!

সোশ্যাল শেয়ার

কসাইখানা ছাড়া জবাই নয়, পশ্চিমবঙ্গে কড়া নির্দেশ

পশ্চিমবঙ্গে গরুসহ সব ধরনের পশু জবাইয়ে কঠোর বিধিনিষেধ আরোপ করেছে নবনির্বাচিত বিজেপি সরকার। নতুন নির্দেশনায় বলা হয়েছে, সরকারি অনুমতি এবং পশু চিকিৎসকের সনদ ছাড়া কোনো গবাদি পশু জবাই করা যাবে না।

রাজ্য সরকারের বিজ্ঞপ্তি অনুযায়ী, গরু, ষাঁড়, বলদ, বাছুর এবং মহিষ জবাইয়ের আগে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও সরকারি পশু চিকিৎসকের যৌথ অনুমোদন বাধ্যতামূলক। পশুর বয়স ১৪ বছরের বেশি এবং কাজ বা প্রজননের অনুপযোগী হলেই কেবল জবাইয়ের অনুমতি মিলতে পারে।

এছাড়া, পৌরসভার নির্ধারিত কসাইখানা ছাড়া খোলা জায়গা বা রাস্তাঘাটে পশু জবাই সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। আইন ভঙ্গ করলে ছয় মাস পর্যন্ত কারাদণ্ড, জরিমানা অথবা উভয় দণ্ডের বিধান রাখা হয়েছে। নতুন এই সিদ্ধান্ত ঘিরে পশ্চিমবঙ্গের রাজনৈতিক অঙ্গনে শুরু হয়েছে ব্যাপক আলোচনা ও বিতর্ক। বিশ্লেষকদের মতে, বিজেপি সরকার ক্ষমতায় আসার পর এটি রাজ্যের অন্যতম বড় নীতিগত পরিবর্তন।

সোশ্যাল শেয়ার