News একদিনে ১১ বিশ্ববিদ্যালয়ে নতুন ভিসি, বড় রদবদল

একদিনে ১১ বিশ্ববিদ্যালয়ে নতুন ভিসি, বড় রদবদল

সোশ্যাল শেয়ার

বদলে গেল ১০ বিশ্ববিদ্যালয়ের ভিসি

দেশের ১১টি পাবলিক বিশ্ববিদ্যালয়ে একযোগে নতুন উপাচার্য নিয়োগ দিয়েছে সরকার। এর মধ্যে ১০টি বিশ্ববিদ্যালয়ের বর্তমান উপাচার্যকে অব্যাহতি দিয়ে নতুন নিয়োগ দেওয়া হয়েছে। আর একটি বিশ্ববিদ্যালয়ের পদ আগে থেকেই শূন্য ছিল।

শিক্ষা মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন অনুযায়ী, নতুন উপাচার্য নিয়োগ পাওয়া বিশ্ববিদ্যালয়ের মধ্যে রয়েছে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়, ইসলামী বিশ্ববিদ্যালয়, কুমিল্লা বিশ্ববিদ্যালয়, বরিশাল বিশ্ববিদ্যালয়, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়সহ আরও কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠান।

নতুন নিয়োগপ্রাপ্তদের চার বছরের জন্য দায়িত্ব দেওয়া হয়েছে। একই সঙ্গে বিশ্ববিদ্যালয়ের প্রধান নির্বাহী হিসেবে সার্বক্ষণিক ক্যাম্পাসে অবস্থানের নির্দেশনাও দেওয়া হয়েছে। সংশ্লিষ্ট সূত্র বলছে, উচ্চশিক্ষা ব্যবস্থায় আরও বড় পরিবর্তনের প্রস্তুতি চলছে। ইতোমধ্যে আরও কয়েকটি বিশ্ববিদ্যালয়ে উপাচার্য পরিবর্তনের আলোচনা শুরু হয়েছে।

সোশ্যাল শেয়ার