News ড. ইউনূসসহ ২৪ জনের বিরুদ্ধে দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে রিট

ড. ইউনূসসহ ২৪ জনের বিরুদ্ধে দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে রিট

সোশ্যাল শেয়ার

ড. ইউনূসসহ ২৪ জনের বিরুদ্ধে হাইকোর্টে রিট

হামের টিকাদান কর্মসূচি বাতিলের সিদ্ধান্তকে ‘ফৌজদারি অবহেলা’ উল্লেখ করে হাইকোর্টে রিট আবেদন করা হয়েছে। রিটে সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসসহ ২৪ জনের ভূমিকা তদন্ত এবং তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা চাওয়া হয়েছে। রিট আবেদনকারী আইনজীবী আশরাফুল ইসলাম দাবি করেন, হামের প্রাদুর্ভাবে শতাধিক শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় সংশ্লিষ্টদের জবাবদিহির আওতায় আনার দাবি জানিয়েছেন তিনি।

অন্যদিকে, জ্বালানিমন্ত্রীকে নিয়ে কটূক্তির অভিযোগে দায়ের করা মামলায় সংসদ সদস্য মুফতি আমির হামজার বিরুদ্ধে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দিয়েছেন আদালত। আদালতের নির্ধারিত দিনে হাজির না হওয়ায় এই আদেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন মামলার বাদীপক্ষের আইনজীবী। এর আগে তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানাও জারি করা হয়েছিল।

সোশ্যাল শেয়ার