News মাত্র ২৯ দিনেই ধর্ষণের চূড়ান্ত রায়; অপরাধীর মৃত্যুদণ্ড!

মাত্র ২৯ দিনেই ধর্ষণের চূড়ান্ত রায়; অপরাধীর মৃত্যুদণ্ড!

সোশ্যাল শেয়ার

দেশের ইতিহাসে প্রথম রেকর্ড; ২৯ দিনেই ধর্ষকের মৃত্যুদণ্ড!

দেশের দুটি জেলা থেকে আসা শিশু নির্যাতনের দুটি ঘটনা কাঁপিয়ে দিয়েছে সবাইকে। যার একটিতে মিলেছে তাৎক্ষণিক বিচার, অন্যটিতে চলছে অপরাধীকে ধরার লড়াই। ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে নয় বছরের এক মাদরাসা ছাত্রীকে চিপস কিনে দেওয়ার লোভ দেখিয়ে ধর্ষণের অভিযোগ উঠেছে প্রতিবেশী পঁয়ত্রিশ বছর বয়সী সহিদ মিয়ার বিরুদ্ধে।

নির্মম এই ঘটনার পর প্রমাণ লুকাতে শিশুটিকে নদীতে গোসল করিয়ে বাড়ির সামনে রেখে পালিয়ে যায় অভিযুক্ত। অসুস্থ শিশুটি বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন। পুলিশ আসামিকে গ্রেপ্তারে জোর অভিযান চালাচ্ছে।

এদিকে, মেহেরপুরের গাংনীতে নয় বছরের আরেক শিশুকে ধর্ষণের মামলায় তৈরি হয়েছে অনন্য এক ইতিহাস। মাত্র ঊনত্রিশ কার্যদিবসের মধ্যে মামলার বিচার শেষ করে অপরাধী শাকিল হোসেনকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। দেশের ইতিহাসে এত দ্রুততম সময়ে রায় দেওয়ার ঘটনা এটাই প্রথম, যা বিচার ব্যবস্থায় একটি বড় মাইলফলক।

সোশ্যাল শেয়ার