News বিদ্যুতের নতুন দাম কার্যকর, ইউনিটে ইউনিটে বাড়ল খরচ

বিদ্যুতের নতুন দাম কার্যকর, ইউনিটে ইউনিটে বাড়ল খরচ

সোশ্যাল শেয়ার

জুন থেকেই নতুন বিল, বিদ্যুতের মূল্য বাড়ল আবারও

দেশে বিদ্যুতের নতুন মূল্যহার ঘোষণা করেছে বাংলাদেশ জ্বালানি নিয়ন্ত্রণ কমিশন। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, চলতি বছরের ১ জুন থেকে গ্রাহক পর্যায়ে নতুন দাম কার্যকর হয়েছে। ঘোষিত হারে প্রথম ৫০ ইউনিটের জন্য মূল্য নির্ধারণ করা হয়েছে ৫ টাকা ৩২ পয়সা। এর পর ব্যবহার বাড়ার সঙ্গে সঙ্গে ধাপে ধাপে প্রতি ইউনিটের মূল্যও বাড়বে। ৬০০ ইউনিটের বেশি বিদ্যুৎ ব্যবহার করলে প্রতি ইউনিটের জন্য গুনতে হবে ১৭ টাকা ৩৫ পয়সা।

নতুন এই সিদ্ধান্তে খুচরা পর্যায়ে বিদ্যুতের গড় মূল্য ৯ টাকা ১১ পয়সা থেকে বেড়ে ১০ টাকা ৬৩ পয়সায় দাঁড়িয়েছে। অর্থাৎ বৃদ্ধি পেয়েছে প্রায় ১৬ দশমিক ৬৮ শতাংশ। এছাড়া পাইকারি পর্যায়েও বিদ্যুতের দাম বাড়ানো হয়েছে। কমিশন জানিয়েছে, জুন মাসের বিল থেকেই নতুন মূল্যহার কার্যকর হবে এবং পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত এই হার বহাল থাকবে। ফলে নতুন মাস থেকেই দেশের কোটি কোটি গ্রাহকের বিদ্যুৎ বিলে এর প্রভাব পড়তে যাচ্ছে।

সোশ্যাল শেয়ার