News হরমুজ বন্ধের হুঁশিয়ারি, মার্কিন ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা

হরমুজ বন্ধের হুঁশিয়ারি, মার্কিন ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা

সোশ্যাল শেয়ার

মার্কিন ঘাঁটিতে আঘাত, হরমুজ বন্ধের ঘোষণা ইরানের

মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। কুয়েত ও বাহরাইনে অবস্থিত মার্কিন সামরিক স্থাপনায় ক্ষেপণাস্ত্র হামলার দাবি করেছে ইরান। একই সঙ্গে ভবিষ্যতে আগ্রাসন অব্যাহত থাকলে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ তেল ও গ্যাস পরিবহন পথ হরমুজ প্রণালি সম্পূর্ণ বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারিও দিয়েছে দেশটি।

ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর দাবি, হরমুজ প্রণালিতে ট্যাংকার চলাচলকে কেন্দ্র করে উত্তেজনার মধ্যে কেশম ও সিরি দ্বীপে তাদের যোগাযোগ টাওয়ারে ড্রোন হামলা চালানো হয়। এর জবাবে কুয়েতের আলি আল সালেম বিমানঘাঁটি এবং বাহরাইনে মার্কিন নৌবাহিনীর পঞ্চম নৌবহরের সদর দপ্তরের গুরুত্বপূর্ণ স্থাপনায় ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে।

এদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, সাম্প্রতিক যৌথ অভিযানের পর ইরানের সামরিক সক্ষমতা প্রায় সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে গেছে। তার ভাষ্য অনুযায়ী, দেশটির ক্ষেপণাস্ত্র মজুত আগের তুলনায় অনেক কমে এখন প্রায় এক-পঞ্চমাংশে নেমে এসেছে। তবে ইরান স্পষ্ট করে জানিয়েছে, নতুন কোনো আগ্রাসন হলে তাদের জবাব আরও কঠোর হবে। এমন পরিস্থিতিতে হরমুজ প্রণালি বন্ধ হয়ে গেলে তার দায়ভার যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকেই বহন করতে হবে বলে সতর্ক করেছে তেহরান।

সোশ্যাল শেয়ার