অপরাধ জিসান ইস্যুতে সংসদে তোলপাড়, রুলিং দিলেন স্পিকার

জিসান ইস্যুতে সংসদে তোলপাড়, রুলিং দিলেন স্পিকার

সোশ্যাল শেয়ার

চোখ খুলছেন না জিসান

শিবির নেতা মোহাম্মদ জিসান মিয়াকে ঘিরে জাতীয় সংসদে সৃষ্টি হয়েছে তীব্র উত্তেজনা। স্বরাষ্ট্রমন্ত্রীর দেওয়া বক্তব্যের পর সরকার ও বিরোধী দলের সদস্যদের মধ্যে শুরু হয় হট্টগোল, যা একপর্যায়ে চরম বিশৃঙ্খলায় রূপ নেয়। স্বরাষ্ট্রমন্ত্রী সংসদে জানান, নিখোঁজের অভিযোগের তদন্তে উঠে এসেছে এক নারীর করা ধর্ষণ ও জোরপূর্বক ভ্রূণ নষ্টের অভিযোগের বিষয়টি। ওই মামলায় জিসানসহ চারজনকে আসামি করা হয়েছে। পুলিশ তাকে উদ্ধার করে পরবর্তীতে গ্রেপ্তার দেখিয়েছে বলেও তিনি জানান।

তবে বিরোধীদলীয় উপনেতা এ ঘটনায় রাজনৈতিক উদ্দেশ্য থাকার অভিযোগ তুলে প্রশ্ন তোলেন, জিসান কোথায় আছেন এবং কেন সংশ্লিষ্টদের সঙ্গে গণমাধ্যমকে কথা বলতে দেওয়া হচ্ছে না। এরপরই সংসদ কক্ষে শুরু হয় তুমুল বাগ্‌বিতণ্ডা। পরিস্থিতি নিয়ন্ত্রণে স্পিকার হস্তক্ষেপ করে জানান, সংসদীয় রীতিনীতির বাইরে কোনো বক্তব্য থেকে থাকলে তা পরীক্ষা করে প্রয়োজন হলে কার্যবিবরণী থেকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হবে।

অন্যদিকে পুলিশের ভাষ্য, মামলায় গ্রেপ্তারের বিষয়টি জানার পর চিকিৎসাধীন জিসান অসুস্থতার আচরণ করছেন। যদিও চিকিৎসকদের পর্যবেক্ষণে তার শারীরিক অবস্থা যাচাইয়ে বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে গঠিত বোর্ড চূড়ান্ত মতামত দেবে।

সোশ্যাল শেয়ার