জাতীয় বাংলাদেশে ১১০ কোটি ডলার— সহায়তার ঘোষণা বিশ্বব্যাংকের

বাংলাদেশে ১১০ কোটি ডলার— সহায়তার ঘোষণা বিশ্বব্যাংকের

সোশ্যাল শেয়ার

জরুরি সহায়তায় বাংলাদেশ— অনুমোদন দিল বিশ্বব্যাংক

বাংলাদেশে ১১০ কোটি ডলার— সহায়তার ঘোষণা বিশ্বব্যাংকের। খাদ্য নিরাপত্তা, কৃষি, জীবিকা সুরক্ষা এবং জরুরি সেবা সচল রাখতে প্রায় একশ দশ কোটি ডলার সহায়তার অনুমোদন দিয়েছে বিশ্বব্যাংক। এই অর্থের মধ্যে ত্রিশ কোটি ডলার ব্যয় করা হবে আমন ও বোরো মৌসুমের জন্য প্রয়োজনীয় সার আমদানিতে। এর মাধ্যমে প্রায় ছয় লাখ টন গুরুত্বপূর্ণ সার আমদানি করা হবে, যা চৌদ্দ লাখ হেক্টর জমিতে ধান উৎপাদন অব্যাহত রাখতে সহায়তা করবে।

অন্যদিকে একাত্তর কোটি ত্রিশ লাখ ডলার দ্রুত ছাড় করা হবে ক্ষতিগ্রস্ত পরিবার, ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের সহায়তা, জীবিকা পুনরুদ্ধার এবং খাদ্য, ওষুধ, বিদ্যুৎ ও পানি সরবরাহের মতো জরুরি সেবা সচল রাখতে। বিশ্বব্যাংক জানিয়েছে, বৈশ্বিক সার ও জ্বালানির বাজারে অস্থিরতার প্রভাব মোকাবিলায় এই সহায়তা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সংস্থাটির মতে, কৃষি উৎপাদন ও কর্মসংস্থান টিকিয়ে রাখতেও এই অর্থায়ন বড় সহায়ক হবে।

সোশ্যাল শেয়ার