জাতীয় ৫ আগস্টের অর্জন, কোনো ব্যক্তি বা দলের নয়

৫ আগস্টের অর্জন, কোনো ব্যক্তি বা দলের নয়

সোশ্যাল শেয়ার

শহীদদের স্বপ্ন পূরণে ঐক্যের আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, অভ্যুত্থানের মাধ্যমে ৫ আগস্টের অর্জন কোনো ব্যক্তি বা রাজনৈতিক দলের নয়, এটি দেশের প্রতিটি গণতন্ত্রকামী মানুষের সম্মিলিত ত্যাগের ফসল। রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে জুলাই জাতীয় সম্মেলনে প্রধানমন্ত্রী বলেন, জুলাই শহীদ ও আহতদের যথাযথ মূল্যায়ন এবং পূর্ণাঙ্গ পুনর্বাসন করা সরকারের পবিত্র দায়িত্ব। তাদের সর্বোচ্চ সম্মান ও প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করতে সরকার কাজ করছে।

তিনি আরও বলেন, জুলাই শহীদদের হত্যাকারীদের বিচার এ দেশের মাটিতেই হবে। তবে বিচারের নামে যেন কোনো অবিচার না হয়, সে বিষয়েও সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান। প্রধানমন্ত্রী প্রতিশোধের পরিবর্তে জাতীয় ঐক্যের ওপর জোর দিয়ে বলেন, জাতিকে বিভক্ত করে দেশকে এগিয়ে নেওয়া সম্ভব নয়। শহীদদের আত্মত্যাগের প্রকৃত সম্মান হবে তাদের স্বপ্নের বাংলাদেশ গড়ে তোলার মধ্য দিয়েই।

সোশ্যাল শেয়ার