জাতীয় শেখ মুজিব স্বাধীনতার ঘোষণা দেননি, দাবি স্পিকারের

শেখ মুজিব স্বাধীনতার ঘোষণা দেননি, দাবি স্পিকারের

সোশ্যাল শেয়ার

মুক্তিযুদ্ধ নিয়ে নতুন বিতর্ক, স্পিকারের বক্তব্যে আলোড়ন

জাতীয় সংসদের স্পিকার ও বীর মুক্তিযোদ্ধা মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদের বক্তব্য ঘিরে নতুন আলোচনা শুরু হয়েছে। একটি আলোচনা সভায় তিনি বলেন, ১৯৭১ সালের ২৫ মার্চ পাকিস্তানি বাহিনীর অভিযান শুরুর আগে শেখ মুজিবুর রহমান স্বাধীনতার ঘোষণা দেননি। তার দাবি, পাকিস্তান ভাঙার ইচ্ছা না থাকায় শেখ মুজিব নিজেকে বিচ্ছিন্নতাবাদী হিসেবে দেখতে চাননি।

স্পিকার আরও বলেন, পাকিস্তানি বাহিনীর গণহত্যার বিরুদ্ধে ইস্ট বেঙ্গল রেজিমেন্টের প্রতিরোধ মুক্তিযুদ্ধের ভিত্তি তৈরি করে। একই সঙ্গে তার ভাষ্য অনুযায়ী, মেজর জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণা জাতিকে যুদ্ধে ঝাঁপিয়ে পড়তে অনুপ্রাণিত করেছিল। তিনি আরও দাবি করেন, মুক্তিযুদ্ধ কোনো রাজনৈতিক দলের যুদ্ধ নয়, এটি ছিল সমগ্র বাঙালি জাতির অস্তিত্ব রক্ষার যুদ্ধ। পাশাপাশি স্বাধীনতার ইতিহাসে ইস্ট বেঙ্গল রেজিমেন্টের অবদান যথাযথভাবে তুলে ধরা হয়নি বলেও মন্তব্য করেন স্পিকার।

সোশ্যাল শেয়ার