খেলা সমালোচকদের জবাব, মুখ খুললেন লিওনেল মেসি

সমালোচকদের জবাব, মুখ খুললেন লিওনেল মেসি

সোশ্যাল শেয়ার

ইংল্যান্ডকে হারিয়ে ম্যারাডোনাকে স্মরণ মেসির

ইংল্যান্ডকে দুই–এক গোলে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো বিশ্বকাপের ফাইনালে উঠেছে আর্জেন্টিনা। ম্যাচ শেষে আবেগঘন বার্তায় এই জয় প্রয়াত কিংবদন্তি দিয়েগো ম্যারাডোনাকে উৎসর্গ করেছেন অধিনায়ক লিওনেল মেসি।

মেসি বলেন, তিনি বিশ্বাস করেন, ওপর থেকে ম্যারাডোনা এই ম্যাচ দেখেছেন এবং এই জয় তার জন্যও একটি বিশেষ উপহার। ম্যাচ শেষে তাকে উনিশশো ছিয়াশি সালের বিশ্বকাপে ম্যারাডোনার পরা ঐতিহাসিক জার্সি তুলে দেওয়া হলে আবেগাপ্লুত হয়ে এমন মন্তব্য করেন আর্জেন্টাইন অধিনায়ক।

শুধু তাই নয়, টুর্নামেন্টজুড়ে আর্জেন্টিনাকে ঘিরে ওঠা সমালোচনারও জবাব দিয়েছেন মেসি। তার মতে, মাঠের খেলায় আবারও প্রমাণ হয়েছে, কাউকে কোনো বিশেষ সুবিধা দেওয়া হয় না; জয় আদায় করে নিতে হয় নিজেদের সামর্থ্য দিয়েই।

ইংল্যান্ডের বিপক্ষে গোল না করলেও দুটি নিখুঁত সহায়তায় এনসো ফের্নান্দেস ও লাউতারো মার্তিনেসের গোলের পথ তৈরি করেন মেসি। এই জয়ে বিশ্বকাপের সেমিফাইনালে শতভাগ সাফল্যের রেকর্ডও ধরে রেখেছে আর্জেন্টিনা। এখন শিরোপা ধরে রাখার লক্ষ্যে ফাইনালে স্পেনের মুখোমুখি হবে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা।

সোশ্যাল শেয়ার