বিশ্বকাপ ফাইনালকে ঘিরে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত জানিয়েছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা। আর্জেন্টিনা ও স্পেনের শিরোপা নির্ধারণী ম্যাচে প্রচলিত ১৫ মিনিটের পরিবর্তে হাফটাইম বিরতি রাখা হয়েছে ১৭ মিনিট। অর্থাৎ স্বাভাবিকের চেয়ে অতিরিক্ত সময় থাকবে মাত্র দুই মিনিট।
এই বিরতির মধ্যেই অনুষ্ঠিত হবে প্রায় ১১ মিনিটের জমকালো সঙ্গীতানুষ্ঠান। বিশ্বখ্যাত সংগীতশিল্পীরা দর্শকদের মাতিয়ে তুলবেন বিশেষ পরিবেশনায়। আর বাকি সময় ব্যবহার করা হবে মঞ্চ স্থাপন ও অপসারণের পাশাপাশি মাঠের ঘাসে পানি ছিটিয়ে খেলার উপযোগী রাখার কাজে।
এদিকে প্রচণ্ড গরমের বিষয়টি বিবেচনায় রেখে আগের নিয়মই বহাল রাখা হয়েছে। ম্যাচের প্রতিটি অর্ধে একটি করে, মোট দুটি পানি পানের বিরতি থাকবে। সব মিলিয়ে বিশ্বকাপের ফাইনালে ফুটবলের রোমাঞ্চের পাশাপাশি থাকছে বর্ণাঢ্য আয়োজনের বিশেষ আকর্ষণ।