অপরাধ নৈতিক স্খলন প্রমাণিত, গাজী নজরুলকে বহিষ্কার জামায়াত

নৈতিক স্খলন প্রমাণিত, গাজী নজরুলকে বহিষ্কার জামায়াত

সোশ্যাল শেয়ার

ভিডিও বিতর্কের পর গাজী নজরুলকে বহিষ্কার জামায়াত

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। বুধবার বিকেলে দলের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের জরুরি বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। জামায়াতে ইসলামীর পক্ষ থেকে জানানো হয়েছে, বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত ঘটনাগুলোর বিষয়ে সাংগঠনিক তদন্তে গাজী নজরুল ইসলামের নৈতিক স্খলন প্রমাণিত হয়েছে। এজন্য দলের গঠনতন্ত্রের বাষট্টি নম্বর ধারা অনুযায়ী তাকে বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে বিষয়টি অবিলম্বে নির্বাচন কমিশনকে জানানো হবে বলেও সিদ্ধান্ত হয়েছে।

সম্প্রতি গাজী নজরুল ইসলামকে ঘিরে ব্যক্তিগত মুহূর্তের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। পরে তিনি দাবি করেন, ভিডিওতে থাকা নারী তার দ্বিতীয় স্ত্রী এবং ঘটনাটি পরিকল্পিতভাবে প্রকাশ করা হয়েছে। এদিকে বহিষ্কারের পর সবচেয়ে বড় প্রশ্ন, তার সংসদ সদস্য পদ থাকবে কি না। সংবিধানের সত্তর অনুচ্ছেদ অনুযায়ী দল থেকে স্বেচ্ছায় পদত্যাগ করলে বা সংসদে দলের বিপক্ষে ভোট দিলে আসন শূন্য হওয়ার বিধান রয়েছে। তবে দলীয় বহিষ্কারের কারণে স্বয়ংক্রিয়ভাবে সংসদ সদস্য পদ বাতিলের স্পষ্ট বিধান নেই। ফলে বিষয়টি নিয়ে আইনগত আলোচনা শুরু হয়েছে।

সোশ্যাল শেয়ার