জাতীয় রাষ্ট্রপতির দায়িত্বে স্পিকার, বাসভবন নিয়ে নতুন ঘোষণা

রাষ্ট্রপতির দায়িত্বে স্পিকার, বাসভবন নিয়ে নতুন ঘোষণা

সোশ্যাল শেয়ার

সাহাবুদ্দিনের পর দায়িত্বে হাফিজ, জারি হলো প্রজ্ঞাপন

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের পর সংবিধান অনুযায়ী জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেছেন। দায়িত্ব নেওয়ার পর তিনি জানিয়েছেন, দায়িত্ব পালনকালে তিনি সংসদ ভবনের স্পিকারের সরকারি বাসভবনে থাকবেন। তবে রাষ্ট্রপতির দাপ্তরিক কার্যক্রম পরিচালনা করবেন বঙ্গভবন থেকেই। মন্ত্রিপরিষদ বিভাগের জারি করা প্রজ্ঞাপনে বলা হয়েছে, নতুন রাষ্ট্রপতি নির্বাচিত না হওয়া পর্যন্ত হাফিজ উদ্দিন আহমদই রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন।

এদিকে বঙ্গভবনের একটি সূত্র জানিয়েছে, সদ্যসাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন রোববার অথবা সোমবারের মধ্যে বঙ্গভবন ছাড়তে পারেন। তিনি গুলশানের নিজ বাসভবনে উঠবেন বলে প্রস্তুতি নেওয়া হচ্ছে। আগামীকাল সকালে জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাবেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি। এরপর শেরেবাংলানগরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কবরে শ্রদ্ধা নিবেদন ও জিয়ারত করার কর্মসূচি রয়েছে।

সোশ্যাল শেয়ার