জাতীয় গ্যাস সংকট আরও ১০–১৫ দিন, জানালেন জ্বালানিমন্ত্রী

গ্যাস সংকট আরও ১০–১৫ দিন, জানালেন জ্বালানিমন্ত্রী

সোশ্যাল শেয়ার

গ্যাস নিয়ে নতুন ঘোষণা, আরও ১০–১৫ দিন ভোগান্তি

দেশজুড়ে চলমান গ্যাস সংকট নিয়ে এসেছে নতুন তথ্য। কবে স্বাভাবিক হবে পরিস্থিতি, তা জানিয়েছেন জ্বালানিমন্ত্রী। বিদ্যুৎ ও জ্বালানিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু জানিয়েছেন, দেশে গ্যাস সরবরাহ স্বাভাবিক হতে আরও ১০ থেকে ১৫ দিন সময় লাগতে পারে।

তার ভাষ্য, মহেশখালীর একটি ভাসমান তরলীকৃত প্রাকৃতিক গ্যাস রূপান্তর কেন্দ্রে অগ্নিকাণ্ড ও কারিগরি ত্রুটির কারণে গ্যাস খালাস ব্যাহত হয়েছে। ফলে দেশের বিভিন্ন এলাকায় রান্নার গ্যাসের চাপ কমে গেছে এবং বিদ্যুৎ উৎপাদনেও প্রভাব পড়েছে।

মন্ত্রী জানান, ক্ষতিগ্রস্ত কেন্দ্রটি মেরামতের কাজ চলছে। এটি চালু হলে ধীরে ধীরে গ্যাস সরবরাহ স্বাভাবিক হবে। বর্তমানে দেশে দৈনিক গ্যাসের চাহিদার তুলনায় সরবরাহ কম থাকায় এই সংকট তৈরি হয়েছে। সরকার বিকল্প ব্যবস্থার পাশাপাশি দ্রুত পরিস্থিতি স্বাভাবিক করতে কাজ করছে।

সোশ্যাল শেয়ার