আর্জেন্টিনাকে ভয় পাচ্ছে ইউরোপ? নতুন বিতর্ক বার্নের মন্তব্যে

বিশ্বকাপ শুরুর আগেই লিওনেল মেসিকে নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন ইংল্যান্ডের ডিফেন্ডার ড্যান বার্ন। তার সোজাসাপ্টা কথা— এবার বিশ্বকাপ জিততে পারবেন না মেসি। সম্প্রতি এক সাক্ষাৎকারে বার্ন বলেন, গত আসরে আর্জেন্টিনা শিরোপা জিতেছে, মেসিও ফুটবলের প্রায় সব অর্জন নিজের ঝুলিতে তুলেছেন। তাই এবার অন্য কোনো দলের চ্যাম্পিয়ন হওয়াই ভালো। তবে তিনি এটাও স্বীকার করেছেন, বর্তমান চ্যাম্পিয়ন […]
নির্বাচন ঘিরে বিস্ফোরক দাবি, উত্তেজনা চরমে ইসরাইলে

ইসরাইলের রাজনীতিতে তীব্র উত্তেজনা। দেশটির সাবেক প্রধানমন্ত্রী এহুদ বারাক বিস্ফোরক মন্তব্য করে বলেছেন, বেনিয়ামিন নেতানিয়াহু যদি আসন্ন নির্বাচন বানচালের চেষ্টা করেন, তাহলে জনগণকে লাঠি-পাথর হাতে রাস্তায় নেমে তাকে ক্ষমতা থেকে সরিয়ে দিতে হবে। ইসরাইলের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি দাবি করেন, যুদ্ধ দীর্ঘায়িত করে নির্বাচন প্রক্রিয়া বাধাগ্রস্ত করার চেষ্টা করতে পারেন নেতানিয়াহু। কারণ যুদ্ধ শেষ […]
বেতন বাড়ছে, তবে শর্ত আছে, বাতিল হচ্ছে বিশেষ সুবিধা

সরকারি চাকরিজীবীদের জন্য আসছে বড় পরিবর্তন। আগামী ১ জুলাই থেকে নবম বেতন কাঠামো ধাপে ধাপে বাস্তবায়ন শুরু হলে বাতিল হতে পারে দীর্ঘদিনের চালু থাকা ‘বিশেষ সুবিধা’। অর্থ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, নতুন বেতন কাঠামোয় সরকারি চাকরিজীবীদের মূল বেতন সর্বোচ্চ পঞ্চাশ শতাংশ পর্যন্ত বাড়ানোর পরিকল্পনা রয়েছে। ফলে বিদ্যমান বিশেষ সুবিধা নতুন বেতন কাঠামোর সঙ্গে সমন্বয় করে […]
সরছে মহাখালী-সায়েদাবাদ ডিপো, প্রধানমন্ত্রীর কঠোর নির্দেশ

রাজধানীর যানজট কমাতে বড় সিদ্ধান্ত নিয়েছে সরকার। মহাখালী, সায়েদাবাদ ও গুলিস্তানের বাস ডিপো দ্রুত সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার সচিবালয়ে যানজট নিরসন ও ট্রাফিক ব্যবস্থাপনা আধুনিকায়ন বিষয়ক বৈঠক শেষে এ তথ্য জানান সংশ্লিষ্টরা। জানা গেছে, মহাখালীর বাস ডিপোর জন্য অস্থায়ীভাবে পূর্বাচলে জায়গা নির্ধারণ করা হয়েছে। বাসগুলো শুধু যাত্রী ওঠানামার সময় টার্মিনালে আসবে। […]
দুবাইয়ে বেনজীর গ্রেপ্তার, দেশে ফেরানোর প্রস্তুতি?

বাংলাদেশ পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজীর আহমেদকে দুবাইয়ে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশের একাধিক দায়িত্বশীল সূত্র। একই তথ্য জাতীয় সংসদেও তুলে ধরেছেন স্বরাষ্ট্রমন্ত্রী। সংসদে দেওয়া বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, গত ১২ জুন সংযুক্ত আরব আমিরাত থেকে পাঠানো বার্তায় দুর্নীতির মামলায় বেনজীর আহমেদকে আটকের বিষয়টি জানানো হয়। জানা গেছে, দুর্নীতি দমন কমিশনের মামলায় তাঁর বিরুদ্ধে আগেই আন্তর্জাতিক […]
জিসান ইস্যুতে সংসদে তোলপাড়, রুলিং দিলেন স্পিকার

শিবির নেতা মোহাম্মদ জিসান মিয়াকে ঘিরে জাতীয় সংসদে সৃষ্টি হয়েছে তীব্র উত্তেজনা। স্বরাষ্ট্রমন্ত্রীর দেওয়া বক্তব্যের পর সরকার ও বিরোধী দলের সদস্যদের মধ্যে শুরু হয় হট্টগোল, যা একপর্যায়ে চরম বিশৃঙ্খলায় রূপ নেয়। স্বরাষ্ট্রমন্ত্রী সংসদে জানান, নিখোঁজের অভিযোগের তদন্তে উঠে এসেছে এক নারীর করা ধর্ষণ ও জোরপূর্বক ভ্রূণ নষ্টের অভিযোগের বিষয়টি। ওই মামলায় জিসানসহ চারজনকে আসামি করা […]
বিশ্বকাপে প্রথম ধাক্কা, ব্রাজিল কি পারবে ঘুরে দাঁড়াতে?

বিশ্বকাপের প্রথম ম্যাচেই হোঁচট খেল পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। মরক্কোর বিপক্ষে পিছিয়ে পড়েও শেষ পর্যন্ত হার এড়িয়েছে তারা। কিন্তু এক-এক গোলে সমতায় শেষ হওয়া এই ম্যাচ নতুন করে প্রশ্ন তুলেছে—হেক্সা মিশন কি আদৌ সহজ হবে? ম্যাচের একুশতম মিনিটে ইসমায়েল সাইবারির গোলে এগিয়ে যায় মরক্কো। অগোছালো ফুটবল, ভুল পাস আর দুর্বল রক্ষণে তখন দিশেহারা ব্রাজিল। ঠিক সেই […]
সরকারি চাকরিজীবীদের বড় সুখবর, বাড়ছে বেতন-ভাতা

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য আসছে নতুন বেতন কাঠামো। অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী জানিয়েছেন, নতুন পে-স্কেল বাস্তবায়ন নিশ্চিত এবং আগামী ১ জুলাই থেকে তা ধাপে ধাপে কার্যকর করার পরিকল্পনা রয়েছে। যদিও গেজেট প্রকাশের নির্দিষ্ট তারিখ এখনো জানানো হয়নি, তবে দ্রুত সময়ের মধ্যেই তা প্রকাশ করা হবে বলে নির্ভরযোগ্য সূত্রে আভাস মিলেছে। জানা গেছে, পুরো […]
বিশ্বকাপ মঞ্চে বাংলাদেশের গর্ব, পতাকা হাতে নজর কাড়লেন সঞ্জয়

ফিফা বিশ্বকাপের জমকালো উদ্বোধনী মঞ্চে উড়ল বাংলাদেশের পতাকা। বিশ্বজুড়ে আলোচনার এই মুহূর্তের নায়ক বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন সংগীতশিল্পী সঞ্জয় দেব। কানাডার টরন্টোতে অনুষ্ঠিত উদ্বোধনী আয়োজনে বলিউড তারকা নোরা ফাতেহির সঙ্গে পরিবেশনায় অংশ নেন তিনি। তবে শুধু পরিবেশনা নয়, নিজের পোশাকের মাধ্যমেও বিশ্বমঞ্চে তুলে ধরেন বাংলাদেশের পরিচয়। সঞ্জয়ের বিশেষ জ্যাকেটের হাতায় ফুটিয়ে তোলা হয় বাংলাদেশের জাতীয় পশু […]
ট্রাম্প কি ছাড়ছেন জব্দ সম্পদ? শান্তি চুক্তি ঘিরে নতুন মোড়

জব্দ ২৪ বিলিয়ন ডলারের সম্পদ ছাড়তে ট্রাম্পের সম্মতির দাবি ইরানের। অন্যদিকে, আগামী ২৪ ঘণ্টার মধ্যেই যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি সম্পন্ন হওয়ার আশার কথা জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী। ইরানের দাবি, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দেশটির জব্দ থাকা ২৪ বিলিয়ন ডলারের সম্পদ মুক্ত করে দিতে সম্মত হয়েছেন। ইরানের ফার্স সংবাদ সংস্থার বরাত দিয়ে জানা যায়, দেশটির সর্বোচ্চ নেতার জ্যেষ্ঠ উপদেষ্টা মহসেন […]
কালো টাকা নিয়ে ভুল ব্যাখ্যা? সরকার পুনর্বিবেচনায়ও প্রস্তুত

প্রস্তাবিত ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে প্রচলিত অর্থে কালো টাকা সাদা করার কোনো সুযোগ রাখা হয়নি বলে জানিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান আব্দুর রহমান খান। রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে বাজেট-পরবর্তী সংবাদ সম্মেলনে তিনি বলেন, জমি ও ফ্ল্যাটের প্রকৃত লেনদেনমূল্য গোপন করার কারণে দীর্ঘদিন ধরে কর-সংক্রান্ত জটিলতা তৈরি হয়েছে। সেই জটিলতা কমাতে সীমিত কর-সুবিধার প্রস্তাব করা হয়েছে, যা […]
বাঙালিত্বের সনদ কারও কাছে নয়, তথ্যমন্ত্রীর কড়া মন্তব্য

বাংলাদেশি জাতীয়তাবাদকে দেশের সাংস্কৃতিক ও ঐতিহাসিক স্বকীয়তার মূল ভিত্তি হিসেবে উল্লেখ করে কঠোর মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন। রাজধানীর কাকরাইলে ‘দেশ পুনর্গঠনে স্বাক্ষরিত জুলাই সনদের বাস্তবায়ন’ শীর্ষক আলোচনা সভায় তিনি বলেন, বাংলাদেশের সাংস্কৃতিক পরিচয়ের পার্থক্যকে যারা আড়াল করতে চান, তারা হয় বোকা, না হয় সুদূরপ্রসারী দুরভিসন্ধি নিয়ে কাজ করছেন। মন্ত্রী বলেন, বাঙালি […]