রাজধানীর যানজট কমাতে বড় সিদ্ধান্ত নিয়েছে সরকার। মহাখালী, সায়েদাবাদ ও গুলিস্তানের বাস ডিপো দ্রুত সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার সচিবালয়ে যানজট নিরসন ও ট্রাফিক ব্যবস্থাপনা আধুনিকায়ন বিষয়ক বৈঠক শেষে এ তথ্য জানান সংশ্লিষ্টরা।
জানা গেছে, মহাখালীর বাস ডিপোর জন্য অস্থায়ীভাবে পূর্বাচলে জায়গা নির্ধারণ করা হয়েছে। বাসগুলো শুধু যাত্রী ওঠানামার সময় টার্মিনালে আসবে। একইভাবে সায়েদাবাদ ও ফুলবাড়িয়া টার্মিনালের জন্যও বিকল্প স্থান চিহ্নিত করা হয়েছে।
এদিকে কাঁচপুরে আন্তজেলা বাস টার্মিনাল দ্রুত বাস্তবায়নের নির্দেশ দেওয়া হয়েছে। গুলিস্তান এলাকা থেকেও টার্মিনাল সরানোর উদ্যোগ নেওয়া হবে। শুধু তাই নয়, ফুটপাত দখলমুক্ত রেখে হকারদের সুশৃঙ্খল ব্যবস্থাপনার আওতায় আনার বিষয়েও নির্দেশনা দেওয়া হয়েছে। আগামী সপ্তাহে শাহবাগ এলাকায় চালু হতে যাচ্ছে যানবাহন নিয়ন্ত্রণ সংকেত ব্যবস্থাও।