জাতীয় সরকারি চাকরিজীবীদের বড় সুখবর, বাড়ছে বেতন-ভাতা

সরকারি চাকরিজীবীদের বড় সুখবর, বাড়ছে বেতন-ভাতা

সোশ্যাল শেয়ার

তিন ধাপে নতুন পে-স্কেল, অপেক্ষায় লাখো পরিবার

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য আসছে নতুন বেতন কাঠামো। অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী জানিয়েছেন, নতুন পে-স্কেল বাস্তবায়ন নিশ্চিত এবং আগামী ১ জুলাই থেকে তা ধাপে ধাপে কার্যকর করার পরিকল্পনা রয়েছে।

যদিও গেজেট প্রকাশের নির্দিষ্ট তারিখ এখনো জানানো হয়নি, তবে দ্রুত সময়ের মধ্যেই তা প্রকাশ করা হবে বলে নির্ভরযোগ্য সূত্রে আভাস মিলেছে। জানা গেছে, পুরো কাঠামো একসঙ্গে নয়, তিন ধাপে বাস্তবায়ন করা হবে। প্রস্তাবিত রূপরেখা অনুযায়ী, সরকারি চাকরিজীবীদের মূল বেতন সর্বোচ্চ পঞ্চাশ শতাংশ পর্যন্ত বাড়তে পারে। আর ১১ থেকে ২০তম গ্রেডের কর্মচারীদের ক্ষেত্রে মূল বেতন দ্বিগুণ করার বিষয়েও আলোচনা চলছে।

সবচেয়ে বড় সুখবর অবসরপ্রাপ্তদের জন্য। মাসে ২০ হাজার টাকার কম পেনশন পাওয়া ব্যক্তিদের পেনশন শতভাগ বা দ্বিগুণ করার প্রস্তাব রয়েছে। ২০ হাজার থেকে ৪০ হাজার টাকার পেনশনে ৭৫ শতাংশ এবং ৪০ হাজার টাকার বেশি পেনশনে ৫৫ শতাংশ পর্যন্ত বৃদ্ধির সুপারিশ করা হয়েছে। এ ছাড়া বৈশাখী ভাতা, টিফিন ভাতা ও শিক্ষা ভাতাও বাড়ানোর প্রস্তাব রাখা হয়েছে। এখন দেখার বিষয়, বহুল প্রতীক্ষিত গেজেট কবে প্রকাশ করে সরকার।

সোশ্যাল শেয়ার