আন্তর্জাতিক খামেনির জানাজা, গোপন চিঠিতে ভয়াবহ আশঙ্কা!

খামেনির জানাজা, গোপন চিঠিতে ভয়াবহ আশঙ্কা!

সোশ্যাল শেয়ার

খামেনির শেষ বিদায়, তিন হাজার মৃত্যুর আশঙ্কা!

প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির রাষ্ট্রীয় মর্যাদার শেষ বিদায়কে ঘিরে রাজধানী তেহরানে নজিরবিহীন নিরাপত্তা ও জরুরি প্রস্তুতি নেওয়া হয়েছে। জার্মান সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে দাবি করা হয়েছে, একটি কথিত গোপন সরকারি চিঠিতে সতর্ক করা হয়েছে—সাত দিনব্যাপী শোকানুষ্ঠানে বিপুল জনসমাগমের কারণে এক হাজার পাঁচশ থেকে তিন হাজার মানুষের মৃত্যু ঘটতে পারে। একই সঙ্গে বহু মানুষ নিখোঁজ হওয়ার আশঙ্কার কথাও উল্লেখ করা হয়েছে।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, সম্ভাব্য পরিস্থিতি সামাল দিতে বিশেষ ইউনিট গঠন করা হয়েছে এবং তেহরানের বেহেস্ত-ই জাহরা কবরস্থানে অতিরিক্ত কয়েক হাজার কবর প্রস্তুত রাখা হয়েছে। অন্যদিকে, ইরান দাবি করেছে, খামেনির জানাজায় বিভিন্ন দেশকে অংশ না নিতে যুক্তরাষ্ট্র কূটনৈতিক চাপ দিয়েছে। যদিও তেহরানের ভাষ্য, একশর বেশি দেশের প্রতিনিধি শেষ পর্যন্ত শোকানুষ্ঠানে অংশ নিয়েছেন। ইরানি কর্মকর্তাদের ধারণা, পুরো শোকানুষ্ঠানে এক কোটি বিশ লাখ থেকে দুই কোটি মানুষের সমাগম হতে পারে। তবে মৃত্যুর আশঙ্কার তথ্য এখনো স্বাধীনভাবে নিশ্চিত করা সম্ভব হয়নি।

সোশ্যাল শেয়ার