আন্তর্জাতিক খামেনির শেষযাত্রায় জনসমুদ্র, প্রতিশোধের বার্তা

খামেনির শেষযাত্রায় জনসমুদ্র, প্রতিশোধের বার্তা

সোশ্যাল শেয়ার

শোকযাত্রায় লাখো মানুষ, প্রতীকী বার্তায় সরব ইরান

ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির শেষবিদায়কে ঘিরে রাজধানী তেহরানে নেমেছে লাখো মানুষের ঢল। তবে এটি শুধু শোকের আয়োজন নয়, এর মধ্য দিয়ে শক্তিশালী ধর্মীয় ও রাজনৈতিক বার্তাও দিচ্ছে তেহরান।

তিন দিনের রাষ্ট্রীয় শোকের অংশ হিসেবে শুরু হওয়া শোকযাত্রায় খামেনির মৃত্যুকে ‘শাহাদাত’ হিসেবে তুলে ধরা হচ্ছে। কালো ও লাল রঙ, মুষ্টিবদ্ধ হাতের প্রতীক এবং ‘আমাদের উঠে দাঁড়াতে হবে’ স্লোগানের মাধ্যমে ঐক্য, প্রতিরোধ ও প্রতিশোধের বার্তা দেওয়া হচ্ছে।

শোকযাত্রা তেহরান থেকে কোম, এরপর ইরাকের নাজাফ ও কারবালা হয়ে শেষ হবে ইরানের মাশহাদে। বিশ্লেষকদের মতে, এই পথ বেছে নেওয়ার মধ্যেও শিয়া ধর্মীয় নেতৃত্বের ধারাবাহিকতা ও ইরানের আদর্শিক অবস্থান তুলে ধরা হয়েছে। একই সঙ্গে খামেনির প্রতি শ্রদ্ধা জানাতে বিভিন্ন দেশের প্রতিনিধিদের উপস্থিতি এবং প্রতীকী ধর্মীয় আয়োজনের মাধ্যমে নিজেদের আঞ্চলিক প্রভাব ও রাজনৈতিক অবস্থানও তুলে ধরার চেষ্টা করছে ইরান।

সোশ্যাল শেয়ার