আন্তর্জাতিক বাবার রক্তের প্রতিশোধ নেব, মোজতবা খামেনির হুঁশিয়ারি

বাবার রক্তের প্রতিশোধ নেব, মোজতবা খামেনির হুঁশিয়ারি

সোশ্যাল শেয়ার

বাবার রক্তের প্রতিশোধ নেব

ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি বাবা আয়াতুল্লাহ আলী খামেনির হত্যার প্রতিশোধ নেওয়ার দৃঢ় অঙ্গীকার করেছেন। শনিবার দাফন সম্পন্ন হওয়ার পর দেওয়া প্রথম বার্তায় তিনি বলেন, এই প্রতিশোধ শুধু তার পরিবারের সিদ্ধান্ত নয়, এটি পুরো ইরানি জাতির দাবি।

মোজতবা খামেনি জানান, যুদ্ধের প্রথম দিনে মার্কিন-ইসরায়েলি হামলায় নিহত হন তার বাবা। জানাজায় লাখো মানুষের উপস্থিতির জন্য কৃতজ্ঞতা জানিয়ে তিনি একে ‘ঐতিহাসিক’ ও ‘শত্রু-বিধ্বংসী’ সমাবেশ বলে উল্লেখ করেন। এদিকে একই দিনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও কঠোর হুঁশিয়ারি দিয়েছেন। তিনি দাবি করেন, ইরান যদি তাকে হত্যার চেষ্টা করে, তাহলে দেশটির বিরুদ্ধে নজিরবিহীন সামরিক হামলার নির্দেশ আগে থেকেই দেওয়া রয়েছে। দুই পক্ষের এমন পাল্টাপাল্টি কঠোর বক্তব্যে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি আবারও নতুন করে উত্তপ্ত হয়ে উঠতে পারে বলে আশঙ্কা করছেন বিশ্লেষকেরা।

সোশ্যাল শেয়ার