আন্তর্জাতিক মাশহাদে মার্কিন হামলা, খামেনির দাফনের দিনই তীব্র উত্তেজনা

মাশহাদে মার্কিন হামলা, খামেনির দাফনের দিনই তীব্র উত্তেজনা

সোশ্যাল শেয়ার

দাফনের দিনই হামলা, মাশহাদে ব্যাহত রেল চলাচল

দাফনের দিনই নতুন করে উত্তেজনায় কাঁপছে ইরান। খামেনির জানাজা ও দাফনের জন্য নির্ধারিত শহর মাশহাদে যুক্তরাষ্ট্রের হামলায় তেহরান–মাশহাদ রেলপথে চলাচল ব্যাহত হয়েছে। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, হামলায় রেলপথকে লক্ষ্যবস্তু করা হয়। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের দাবি, এতে দুটি সেতু ধ্বংস হয়েছে। ক্ষতিগ্রস্ত রেলপথ দ্রুত সচল করতে কাজ চলছে বলে জানিয়েছে ইরানের রেল কর্তৃপক্ষ।

এদিকে ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, পরপর দুই দিনের মার্কিন হামলায় অন্তত ১৪ জন নিহত এবং ৭৮ জন আহত হয়েছেন। অন্যদিকে খামেনির মরদেহ মাশহাদে পৌঁছেছে। ইমাম রেজা (আ.)-এর মাজার প্রাঙ্গণে তাকে দাফনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর দাবি, খামেনির অন্ত্যেষ্টিক্রিয়ার ঐতিহাসিক গুরুত্বকে ম্লান করতেই এসব হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। তবে এ দাবির বিষয়ে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

সোশ্যাল শেয়ার