জাতীয় মুজিববর্ষে ব্যয় প্রায় ৯৮৩ কোটি, সংসদে অর্থমন্ত্রী

মুজিববর্ষে ব্যয় প্রায় ৯৮৩ কোটি, সংসদে অর্থমন্ত্রী

সোশ্যাল শেয়ার

রাষ্ট্রায়ত্ত ব্যাংকে খেলাপি ঋণ, ছাড়াল ১ লাখ ৮৮ হাজার কোটি

সংসদে উঠে এসেছে দুটি গুরুত্বপূর্ণ অর্থনৈতিক তথ্য। অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী জানিয়েছেন, মুজিববর্ষ উদ্‌যাপনে বিভিন্ন কর্মসূচি, শেখ মুজিবুর রহমানের ছবি ও বেদি নির্মাণ, সরকারি দপ্তরে ভাস্কর্য স্থাপন এবং অন্যান্য কাজে সরকারের মোট ব্যয় হয়েছে ৯৮২ কোটি ৯১ লাখ ৭৪ হাজার টাকা।

তিনি জানান, ৪৩টি মন্ত্রণালয় ও বিভাগ এই অর্থ ব্যয় করেছে। এর মধ্যে সবচেয়ে বেশি ব্যয় করেছে স্থানীয় সরকার মন্ত্রণালয়। তবে এই ব্যয়ের নিরীক্ষা বা তদন্তের বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। সরকার পর্যায়ক্রমে আগের সময়ের বিভিন্ন ব্যয়ের হিসাব যাচাই করছে বলেও জানান অর্থমন্ত্রী। একই অধিবেশনে অর্থমন্ত্রী আরও জানান, গত ৩১ মে পর্যন্ত রাষ্ট্রায়ত্ত ৯টি ব্যাংকের খেলাপি ঋণের পরিমাণ ১ লাখ ৮৮ হাজার ৭০১ কোটি ৭৫ লাখ টাকা। খেলাপি ঋণ কমাতে নতুন কৌশল, কঠোর আইন এবং ব্যাংক খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনতে একাধিক পদক্ষেপ নেওয়া হচ্ছে বলেও সংসদকে জানান তিনি।

সোশ্যাল শেয়ার