অপরাধ রামিসা হত্যা মামলায় নতুন অগ্রগতি, হাইকোর্টে ডেথ রেফারেন্স

রামিসা হত্যা মামলায় নতুন অগ্রগতি, হাইকোর্টে ডেথ রেফারেন্স

সোশ্যাল শেয়ার

রামিসা হত্যা মামলার নথি হাইকোর্টে, শুরু নতুন অধ্যায়

রাজধানীর পল্লবীতে শিশু রামিসা আক্তার ধর্ষণ ও হত্যা মামলায় গুরুত্বপূর্ণ অগ্রগতি হয়েছে। দুই আসামির মৃত্যুদণ্ড অনুমোদনের জন্য রায়ের পূর্ণাঙ্গ কপি ও ডেথ রেফারেন্স হাইকোর্টে পাঠানো হয়েছে। মঙ্গলবার বিকেলে শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনাল থেকে মোট ৭২ পৃষ্ঠার নথি উচ্চ আদালতের সংশ্লিষ্ট শাখায় পৌঁছে দেওয়া হয়।

এর আগে গত ৭ জুন ট্রাইব্যুনাল প্রধান আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না আক্তারকে মৃত্যুদণ্ড দেন। পাশাপাশি সোহেল রানাকে ৫ লাখ এবং স্বপ্না আক্তারকে ২ লাখ টাকা অর্থদণ্ড করা হয়। অর্থদণ্ড পরিশোধ না করলে তাদের সম্পদ বিক্রি করে রামিসার পরিবারকে দেওয়ার নির্দেশও দেওয়া হয়েছে।

অ্যাটর্নি জেনারেল জানিয়েছেন, আগামী দুই কর্মদিবসের মধ্যে মামলার পেপার বুক প্রস্তুতের কাজ শেষ হতে পারে। এরপর বিশেষ বেঞ্চে শুনানির উদ্যোগ নেওয়া হবে। গত ১৯ মে পল্লবীর একটি বাসা থেকে আট বছর বয়সী রামিসার মস্তকবিহীন মরদেহ উদ্ধার করা হয়। আলোচিত এই মামলায় মাত্র ১৯ দিনের মধ্যে বিচার শেষ করে রায় ঘোষণা করা হয়েছে।

সোশ্যাল শেয়ার