News হরমুজে গোলযোগ বাড়ছে, তেলের দামে নতুন রেকর্ড

হরমুজে গোলযোগ বাড়ছে, তেলের দামে নতুন রেকর্ড

সোশ্যাল শেয়ার

হরমুজে গোলযোগ বাড়ছে, তেলের বাজারে আগুন

হরমুজ প্রণালিকে ঘিরে আবারও বেড়েছে সহিংসতা—আর তার সরাসরি ধাক্কা লেগেছে বিশ্বজুড়ে জ্বালানি বাজারে। হঠাৎ করেই লাফিয়ে বেড়েছে তেলের দাম। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা জানায়, বৈশ্বিক সূচক ব্রেন্ট অপরিশোধিত তেলের দাম একদিনেই প্রায় ৬ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ১১৪ ডলারের ওপরে উঠে যায়। পরে সামান্য কমে ১১৩ ডলারের কাছাকাছি স্থির হয়।

এই ঊর্ধ্বগতির পেছনে রয়েছে সাম্প্রতিক সামরিক উত্তেজনা। যুক্তরাষ্ট্রের দাবি, হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলার জবাবে তারা ইরানের ছয়টি দ্রুতগামী নৌকা ধ্বংস করেছে। অন্যদিকে সংযুক্ত আরব আমিরাত জানিয়েছে, তারা ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার শিকার হয়েছে। তবে ইরান এই অভিযোগ পুরোপুরি অস্বীকার করেছে। দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা আইআরএনএ মার্কিন দাবিকে ‘মিথ্যা’ বলেছে। এই উত্তেজনার মধ্যেই নাজুক অবস্থায় পড়েছে দুই দেশের যুদ্ধবিরতি। হরমুজ প্রণালি—যেখানে দিয়ে বিশ্বের বড় একটি অংশের তেল পরিবহন হয়—সেখানে যেকোনো অস্থিরতা সরাসরি প্রভাব ফেলে বৈশ্বিক বাজারে।

সোশ্যাল শেয়ার